সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ বৃহস্পতিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

সংসদ অধিবেশনে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ছবি: সংসদ টিভির ভিডিও থেকে

স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন—এমন অভিযোগে তীব্র আপত্তি জানান বিরোধী দলের সদস্যরা। বিরোধী দলের আপত্তি, হইচই, হট্টগোলে প্রায় ১০ মিনিট সংসদে কার্যত অচলাবস্থা ছিল। বিরোধী দলের আপত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহার করার কথা জানালেও পরিস্থিতি তাৎক্ষণিক শান্ত হয়নি।
বিস্তারিত পড়ুন...

নেপালের বিপর্যয় হিমবাহের সামনের অংশ ভেঙে পড়ার কারণে

নেপালের ত্রিশূলিতে হরপা বান বা আকস্মিক বন্যার পর কাদাপানিতে ঘরবাড়ি তলিয়ে যায়

নেপাল-চীন সীমান্তে ২৬ আগস্টের ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ঘটনায় প্রাথমিক অনুসন্ধানে হিমবাহের একটি অংশ ধসে পড়া এবং সেখান থেকে বরফ, পাথর ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত নেমে আসার কথা বলা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও অন্যান্য বিশেষজ্ঞের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, ৫ হাজার মিটার উচ্চতায় হিমবাহের একটি বড় অংশ ভেঙে পড়ে নিচের উপত্যকায় আছড়ে পড়ে।
বিস্তারিত পড়ুন...

রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য

রংপুর মহানগর পুলিশ কমিশনার আব্দুল মাবুদ চার খুনের ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করেন। রংপুরের পুলিশ কমিশনার কার্যালয়ের মিলনায়তনে

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও মেয়েকে বাসার তৃতীয় তলার খোলা ছাদে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তাঁর বক্তব্য, পরে মা ও মেয়ের লাশ ছাদের গেটের ভেতরে সিঁড়িতে সরিয়ে রাখা হয়, যাতে পাশের বাড়ির ছাদ থেকে দেখা না যায়।
বিস্তারিত পড়ুন...  

ভারতের জয় কেড়ে নিলেন দিনুশা

১৩৩ রানে অপরাজিত ছিলেন সোনাল দিনুশা

জয়টা মনে হচ্ছিল ভারতের হাতের মুঠোয়। শ্রীলঙ্কার শেষ চার উইকেট তুলে নিতে শুবমান গিলের দলের হাতে ছিল পুরো দিন। কিন্তু কলম্বোয় আজ ৮১.২ ওভার চেষ্টা করেও পারল না ভারত। পারল না আসলে সোনাল দিনুশার কারণে। বাঁহাতি এই ব্যাটসম্যানের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে শ্রীলঙ্কা।
বিস্তারিত পড়ুন...

শেষ পর্যন্ত সরানো হলো সেই বিজ্ঞাপন

বিজ্ঞাপনচিত্রে কৃতি শ্যানন। এক্স থেকে

রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এরপর তাতে একে একে জড়ান বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রনৌত এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। কঙ্গনার কটাক্ষের জবাব দেন কৃতি, অভিনেত্রীর পাশে দাঁড়ান রাহুল। রাহুলকেও পাল্টা কটাক্ষ করেন কঙ্গনা। কয়েক দিন ধরে চলা সেই আলোচনা–সমালোচনার মধ্যেই এবার বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট গয়না বিপণন প্রতিষ্ঠান।
বিস্তারিত পড়ুন...