আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আজ বৃহস্পতিবারও ঢাকাসহ ছয় বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। এই ঝড়বৃষ্টি থেমে থেমে আগামী রোববার পর্যন্ত থাকতে পারে দেশের বিভিন্ন স্থানে। তবে এই বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে, একটানা নয়। এখন মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ওই দিনও ঢাকা বিভাগসহ দেশের পাঁচ বিভাগের কিছু স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদেরা।