শুভ সন্ধ্যা ও ঈদ মোবারক। আজ শুক্রবার। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল শনিবার পবিত্র ঈদুল ফিতর। আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘোষণা আসে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। এ-সংক্রান্ত সংবাদে আজ বিপুলসংখ্যক পাঠকের সাড়া পাওয়া গেছে। আজ বিকেলে রাজধানীতে ঝরেছে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি। এ সংবাদেও স্বভাবতই পাঠকেরা ব্যাপক সাড়া দিয়েছেন। এ ছাড়া আজ আছে বাণিজ্য, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। বিস্তারিত পড়ুন...
আজ বিকেল সোয়া পাঁচটার দিকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। এর সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুর, ফার্মগেট, আগারগাঁও, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। তবে এর পরিমাণ ছিল সামান্য। বিস্তারিত পড়ুন...
অফিস খোলার পর আর দেরি না করে আয়কর রিটার্ন দেওয়ার তথ্য অফিসকে অবহিত করবেন। কারণ, ৩০ এপ্রিলের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের বেতনভুক্ত চাকরিজীবীদের মধ্যে কারা আয়কর রিটার্ন জমা দিয়েছেন, তা আয়কর অফিসকে জানাতে হবে। বিস্তারিত পড়ুন...
ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে আল-আকসা মসজিদ অবস্থিত। মসজিদের প্রাঙ্গণেই রয়েছে ডোম অব দ্য রক। ইহুদিরা আল-আকসা প্রাঙ্গণকে টেম্পল মাউন্ট বলেন। তাঁদের কেউ কেউ বিশ্বাস করেন, একসময় সেখানে ইহুদিদের প্রথম ও দ্বিতীয় প্রাচীন উপাসনালয় ছিল। বিস্তারিত পড়ুন...
আইপিএলের ১৬ বছরের ইতিহাসে অনেক কিংবদন্তিই খেলেছেন। সেখান থেকে একটা নাম বাছাই করা যে কারও জন্যই কঠিন। কোহলিও একটা নাম নিতে পারলেন না। সর্বকালের সেরার প্রশ্নে কোহলি বেছে নিয়েছেন তাঁর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ এবি ডি ভিলিয়ার্স ও মুম্বাই ইন্ডিয়ানসে খেলা পেসার লাসিথ মালিঙ্গাকে। বিস্তারিত পড়ুন...