শুভ সকাল। আজ ৭ জুলাই, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মামলায় ১৩৩ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে। মামলাটি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত শেষে সিআইডি এখন বলছে, প্রতিষ্ঠানটির অবৈধ সম্পদ রয়েছে মাত্র দেড় কোটি টাকার। এর মধ্যে বিদেশে পাচার করা হয়েছে ৮৬ লাখ টাকা। অবশ্য তদন্তে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি ও আত্মসাৎ এবং সরকারি খাল ও সড়ক দখলের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। বিস্তারিত পড়ুন...
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর ব্রাজিল জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন নেইমার। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন তিনি। ম্যাচ শেষে ব্রাজিলের গ্লোবো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ।’ বিস্তারিত পড়ুন...
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। তখন মানুষের প্রত্যাশা ছিল অনেক। সবাই চেয়েছিল দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, প্রশাসন স্বাভাবিকভাবে কাজ করবে, অর্থনীতি স্থিতিশীল হবে এবং দীর্ঘ রাজনৈতিক সংকটের অবসান ঘটবে।
বিস্তারিত পড়ুন...
এটাই কি বিশ্বকাপের সেরা ম্যাচ? এমন প্রশ্ন এবার আগেও উঠেছে। মেক্সিকো সিটি স্টেডিয়ামের ম্যাচ নিয়েও একই প্রশ্ন উঠছিল শেষ বাঁশি বাজার আগেই। ৫ গোলের এই ম্যাচে কী ছিল না! আক্রমণ, পাল্টা-আক্রমণ, লাল কার্ড, পেনাল্টি এবং শেষ বেলায় মেক্সিকানদের কান্না, ইংলিশদের মুখে হাসি। বিস্তারিত পড়ুন...
তেহরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের মধ্য দিয়ে খামেনির শেষবিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শোকযাত্রার মধ্য দিয়ে তাঁর মরদেহ ইরানের বিভিন্ন শহরে নেওয়া হবে। ইরাকের বিভিন্ন শহরেও হবে শোকযাত্রা। এই শোকযাত্রার প্রতিটি ধাপে খামেনির জীবন, রাজনৈতিক উত্তরাধিকার এবং সামগ্রিকভাবে শিয়া সম্প্রদায়ের নানা প্রতীকী দিককে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হবে। বিস্তারিত পড়ুন...