শুভ সকাল। আজ ২২ জুলাই, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজকে দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

নানা অপরাধমূলক কর্মকাণ্ডে আলোচিত যুব মহিলা লীগের সাবেক নেত্রী শামীমা নূর পাপিয়া কারাগারের ভেতরেও অপরাধী চক্র গড়ে তুলেছিলেন। ২০ বছরের সাজাপ্রাপ্ত পাপিয়া ঔদ্ধত্যপূর্ণ আচরণসহ সহযোগী কয়েদিদের সঙ্গে নিয়ে সাধারণ নারী বন্দীদের নির্যাতন করেছেন। এরই ধারাবাহিকতায় গত জুনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাপিয়ার নেতৃত্বে তৎকালীন বন্দী শিক্ষানবিশ আইনজীবী রুনা লায়লাকে নির্যাতন করা হয়।
বিস্তারিত পড়ুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগ। দলটির নির্বাচনী কৌশলে বিএনপিসহ আন্দোলনকারী দলগুলোকে বিবেচনায় রাখা হচ্ছে না। সংবিধানের বিদ্যমান ব্যবস্থাতেই নির্বাচন করার পথে এগোচ্ছে তারা। তবে শেষ মুহূর্তে বিএনপি নির্বাচনে এলে করণীয় কী হবে, সে কৌশলও ঠিক করে রেখেছে ক্ষমতাসীন দলটি। সরকার ও আওয়ামী লীগের উচ্চপর্যায়ে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।
বিস্তারিত পড়ুন:
যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে রমিম উদ্দিন আহমেদ (২২) নামের এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় শোক জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। গত বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ শোক জানানো হয়।
বিস্তারিত পড়ুন:
প্যারোলে মুক্তি নিয়ে সমালোচনা থামতে না থামতেই আবারও এক মাসের জন্য মুক্তি পেয়েছেন হত্যা ও দুই শিষ্যকে ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। প্যারোল মঞ্জুর হওয়ার পর গত বৃহস্পতিবার রাম রহিম হরিয়ানার কারাগার থেকে বেরিয়ে আসেন।
বিস্তারিত পড়ুন:
ভারতের একটি গণমাধ্যমে আফরান নিশোকে প্রশ্ন করা হয়, ‘দিন কয়েক আগেই আপনি বলেন, “আপনি বউ-বাচ্চা লুকিয়ে রাখার মতো নায়ক নন। ইঙ্গিত কি বিশেষ কারও দিকে?”’—এমন প্রশ্নের উত্তরে নিজের দর্শনের কথা বলেছেন নিশো। এবার এ প্রশ্নের প্রসঙ্গে টেনেছেন দুই সহকর্মী ও বন্ধু চিত্রনায়ক নিরব ও ইমনের ব্যক্তিজীবন। সে বক্তব্যে ইমন চুপ থাকলেও নিরব হঠাৎ ফেসবুক স্ট্যাটাসে কেন উত্তেজিত?
বিস্তারিত পড়ুন: