শুভ সকাল। আজ ৮ এপ্রিল, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গণ-অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় শিরীন শারমিন চৌধুরীকে দুই দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিস্তারিত পড়ুন...
দেশের আন্দোলন-সংগ্রামে বিএনপিকে বিজয়ী দল হিসেবে তুলে ধরলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪—তিনটি আন্দোলনের ‘ট্রফি’ই বিএনপির ঘরে। এর মধ্যে ২০২৪ সালের জুলাই আন্দোলনের ‘ট্রফি’ লন্ডনে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছিল। বিস্তারিত পড়ুন...
আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। বিস্তারিত পড়ুন...
আরব আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন আরাফাত দিবস। অর্থাৎ দিনটিতে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন পবিত্র হজে অংশ নেওয়া মুসল্লিরা। বিস্তারিত পড়ুন...
যুদ্ধকে সংজ্ঞায়িত করেছেন প্রুশীয় সামরিক তাত্ত্বিক কার্ল ফন ক্লজউইৎজ। তিনি বলেছেন, যুদ্ধ একটি রাষ্ট্রের রাজনীতির লক্ষ্য অর্জনের বিকল্প ব্যবস্থা (কন্টিনিউয়েশন অব পলিটিকস বাই আদার মিনস)। সুতরাং যুদ্ধের সিদ্ধান্ত, যুদ্ধের লক্ষ্য নির্ধারণ, যুদ্ধ শেষ করা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব, সামরিক নেতৃত্বের নয়। বিস্তারিত পড়ুন...