ম্যাক্স গ্রুপের ডিজিএম (করপোরেট ফিন্যান্স) মো. মাহমুদ হুসেইনের হাতে বিমা দাবির চেক তুলে দেন দেশ জেনারেল ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদী খানম। ১ ফেব্রুয়ারি ২০২৬
ম্যাক্স গ্রুপের ডিজিএম (করপোরেট ফিন্যান্স) মো. মাহমুদ হুসেইনের হাতে বিমা দাবির চেক তুলে দেন দেশ জেনারেল ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদী খানম। ১ ফেব্রুয়ারি ২০২৬

কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত

ম্যাক্স গ্রুপের দুটি বিমা দাবি পরিশোধ করল দেশ জেনারেল ইনস্যুরেন্স

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিমাগ্রহীতা ম্যাক্স গ্রুপের নৌ-কার্গো বিমা দাবি পরিশোধ করেছে দেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

গত বছরের ১৮ অক্টোবর ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি নৌ-কার্গো বিমার বিপরীতে মোট ১৬ লাখ ৩৪ হাজার ২৭৬ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

দেশ জেনারেল ইনস্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমা দাবি উত্থাপনের পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ে তা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র এবং সার্ভে রিপোর্ট পাওয়ার পরপরই দুটি দাবির বিপরীতে যথাক্রমে ৬ লাখ ২৬ হাজার ৭৬ টাকা এবং ১০ লাখ ৮ হাজার ২০০ টাকা পরিশোধ করা হয়।

১ ফেব্রুয়ারি দেশ জেনারেল ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদী খানম ম্যাক্স গ্রুপের ডিজিএম (করপোরেট ফিন্যান্স) মো. মাহমুদ হুসেইনের হাতে বিমা দাবির চেক তুলে দেন।

গ্রাহকস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ জেনারেল ইনস্যুরেন্স নিয়মিত বিমা দাবি নিষ্পত্তি করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটি বিভিন্ন শ্রেণির বিমা দাবির বিপরীতে মোট ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৯৪ টাকা পরিশোধ করেছে। এর মধ্যে অগ্নি, মোটর, মেরিন ও অন্যান্য নন-লাইফ বিমা দাবি অন্তর্ভুক্ত রয়েছে।

এ প্রসঙ্গে দেশ জেনারেল ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম বলেন, ‘গ্রাহকের দাবি দ্রুত ও ন্যায়সংগতভাবে পরিশোধ করাই আমাদের প্রধান অঙ্গীকার।’ তিনি আরও বলেন, ‘বিমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে আমরা সর্বোচ্চ সততা ও পেশাদারত্ব বজায় রেখে কাজ করছি।’

অনুষ্ঠানে দেশ জেনারেল ইনস্যুরেন্সের পক্ষে দাবি ও পুনর্বিমা বিভাগের প্রধান মো. জিয়াউল হক এবং ম্যাক্স গ্রুপের পক্ষে মুখ্য অর্থায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান, ডিজিএম (টেকনিক্যাল) খালেদ বিন হোসেন ও সহব্যবস্থাপক প্রকৌশলী রাহাদ আহমেদ রুমান উপস্থিত ছিলেন।