সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। আজ খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। আজ সারা দিন ধরে এ নির্বাচনের একাধিক প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়। আর তাতে পাঠকের যথেষ্ট আগ্রহ দেখা গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গত শনিবার ঢাকায় সমাবেশ করেছে। তাদের এই সমাবেশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা আছে। আজ এ নিয়ে লেখা প্রতিবেদনটিতে পাঠকের আগ্রহ ছিল লক্ষ করার মতো। এর বাইরে আজ আন্তর্জাতিক, অর্থনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর ছিল। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

ভোট দিতেও বরিশালে এলেন না মেয়র সাদিক আবদুল্লাহ

সাদিক আবদুল্লাহ
ফাইল ছবি

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার ভোট দিচ্ছেন না বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গত ২৬ মে প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই বরিশালের বাইরে অবস্থান করছেন তিনি। বিস্তারিত পড়ুন...

জামায়াত ‘সুযোগ’ নিল, নাকি সরকারের ‘কৌশল’

বিভিন্ন দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী গত শনিবার ঢাকায় সমাবেশ করে। এই সমাবেশ নিয়েই নানা আলোচনা

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর বাংলাদেশের রাজনীতিতে তৈরি হওয়া ভিন্ন এক পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়েছে জামায়াতে ইসলামী। এ পরিস্থিতির কারণেও সরকার দলটিকে প্রকাশ্যে সমাবেশের অনুমতি দিয়েছে। বিস্তারিত পড়ুন...

আমাজন জঙ্গলে ৪০ দিন বেঁচে থাকা সেই শিশুদের মা মৃত্যুর আগে যা বলেছিলেন

উদ্ধারের পর শিশুদের সেনাবাহিনীর উড়োজাহাজে করে বোগোতায় নেওয়া হচ্ছে

নিকোলাস ওরদোনেজ গোমেজ নামের এক উদ্ধারকর্মী সাক্ষাৎকারে বলেন, ‘সবচেয়ে বড় মেয়েশিশু লেসলি আমার দিকে দৌড়ে আসে, তখন তার কোলে ছিল সবচেয়ে ছোট শিশুটি। লেসলি বলে, “আমি ক্ষুধার্ত।”’ বিস্তারিত পড়ুন...

ভারতীয় দলকে ম্যাচ ফির ১০০ ভাগই জরিমানা করল আইসিসি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যাওয়ার পর ভারতের আরেকটি দুঃসংবাদ

শুধু দল হিসেবে ভারতই নয়, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের কারণে ওপেনার শুবমান গিলকে তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানানো হয়। বিস্তারিত পড়ুন...

আমাদের দেশের প্রত্যেক মেয়ের পূর্ণিমার মতো হওয়া উচিত : নিদ্রা নেহা

‘আন্তঃনগর’ দিয়ে অভিনয়ে অভিষেক। চরকিতে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গত শনিবার ‘বিনোদন’-এর সঙ্গে কথা বলেন নিদ্রা নেহা। বিস্তারিত পড়ুন...