শুভ সকাল। আজ ২ জুলাই, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

গতবারের তুলনায় এবার পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু বেশি অবিক্রীত রয়ে গেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবেই এ বছর চাহিদার চেয়ে সাড়ে তিন লাখের কম পশু কোরবানি হয়েছে।
খামারিরা বলছেন, মানুষ আর্থিকভাবে সংকটে রয়েছেন। এ কারণে এ বছর ছোট পশুর চাহিদা ছিল বেশি। কয়েকজন মিলে ভাগাভাগি করে পশু কোরবানি দেওয়ার সংখ্যাও এবার উল্লেখ্যযোগ্য ছিল। আর্থিক সংকটই পশু অবিক্রীত থাকা বা কোরবানি কম হওয়ার প্রধান কারণ।
বিস্তারিত পড়ুন
কয়েক দিন ধরেই রাজধানীতে থেমে থেমে ঝুম বৃষ্টি হচ্ছে। গতকাল শনিবার সকালে কিছুটা বৃষ্টি হলেও দুপুরে সূর্যের মুখ দেখা গিয়েছিল। তবে বেলা দুইটা থেকে আকাশ আবার কালো হয়ে আসে। আড়াইটা থেকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে তলিয়ে যায় রাজধানীর বেশির ভাগ এলাকার সড়ক।
বিস্তারিত পড়ুন
আফ্রিকার দেশ মালিতে শান্তি রক্ষা মিশনের সমাপ্তি ঘোষণা করেছে জাতিসংঘ। সংস্থাটির নিরাপত্তা পরিষদের সব সদস্যরাষ্ট্রের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার এক ঘোষণায় জাতিসংঘ জানায়, আগামী ছয় মাসের মধ্যেই দেশটিতে থাকা শান্তিরক্ষীদের ফিরিয়ে নেওয়া হবে।
বিস্তারিত পড়ুন
একেই বলে লড়াকু ফুটবল। শক্তিশালী দলের সঙ্গে জিততে না পারলেও লড়াই করো—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে কুয়েতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ দল। কিন্তু শেষ পর্যন্ত হার মানতেই হয়েছে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ দিকে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ে গোল খেয়ে সাফ ফুটবলের সেমিফাইনালে কুয়েতের কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।
বিস্তারিত পড়ুন...
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, দেশের জ্বালানি খাত আমদানিনির্ভর হয়ে পড়ায় বিদ্যুৎ-সংকটের শিগগিরই কোনো সমাধানের সম্ভাবনা নেই। ফলে ‘শতভাগ বিদ্যুতায়িত দেশে’ হাতপাখা, মোমবাতি, হারিকেন, কুপি ইত্যাদির প্রত্যাবর্তন ঘটেছে।
বিস্তারিত পড়ুন...