সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটি আছে। আজ রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ সংবাদটিতে পাঠকের যথেষ্ট সাড়া পাওয়া গেছে। রাজধানীর সবুজায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশন দুই বছরের মধ্যে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছে। এ-সংক্রান্ত একটি প্রতিবেদনও পঠিত হয়েছে। এ ছাড়া বাণিজ্য, আন্তর্জাতিক, ক্রীড়া, বাণিজ্য বিভাগের একাধিক প্রতিবেদন আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় গরিবই রয়ে গেল  

ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পরও নতুন ভবন হয়নি। টিনের ছাউনির একটি ঘরের দুই কক্ষে চলছে ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। গত মঙ্গলবার পুরান ঢাকায়
ছবি: দীপু মালাকার

সরেজমিনে ২১টি বিদ্যালয়ের জমি ও ভবন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে দখল অবস্থায় পাওয়া গেছে। এর বাইরে আরও চারটি বিদ্যালয়ের ভবন ও জমি বেদখল বলে জানা গেছে। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে তিনটি বিদ্যালয়ে। বিস্তারিত পড়ুন...

উত্তপ্ত ঢাকায় গাছ লাগানো, এত দিন কোথায় ছিলেন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম গতকাল বুধবার রাজধানীতে আগামী দুই বছরের মধ্যে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন

আনিসুল হকের মৃত্যুর সাড়ে পাঁচ বছর পর ঢাকার সবুজায়নের গুরুত্ব অবশেষে ‘উপলব্ধি’ করলেন তাঁর উত্তরসূরি আতিকুল ইসলাম। ইংরেজিতে একটা প্রবাদ আছে: ‘বেটার লেট দ্যান নেভার’। অর্থাৎ একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। বিস্তারিত পড়ুন...

আইনের শাসন নাকি ‘জঙ্গলের শাসনের’ পথে যাবে ভারত

আতিক আহমেদকে হত্যার দৃশ্যটি তদন্তের জন্য পুননির্মাণ করে উত্তর প্রদেশের পুলিশ। যদিও পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তাঁকে হত্যা করা হয়

সরকারবিরোধী বিক্ষোভকারীদের বাড়িঘর কোনো রকম আইনের তোয়াক্কা না করে আক্ষরিক অর্থে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে ‘বুলডোজার বিচার’ প্রতিষ্ঠার কুখ্যাতি পাওয়া একজন নেতার এ ঘোষণাকে স্বাভাবিকভাবেই অশুভ অঙ্গীকার বলে মনে করা যেতে পারে। বিস্তারিত পড়ুন...

আফিফের ব্যাটে প্রথম সেঞ্চুরি

আবাহনীর হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন আফিফ হোসেন

ছয় বছরের ক্যারিয়ারে এক শর বেশি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। কিন্তু সেঞ্চুরি পাননি একটিও। অবশেষে আজ দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে তাঁর। ঢাকা প্রিমিয়ার ডিভিশনে আবাহনীর হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলেছেন আফিফ। বিস্তারিত পড়ুন...  

যে কারণে হিন্দি ছবিটি নিয়ে এত বিতর্ক

ছবিটি নির্মাণের ঘোষণার পরপরই আলোচনা ছিল বিষয়বস্তু নিয়ে, তবে কিছুদিন আগে যখন ট্রেলার মুক্তি পায়, তখনই শুরু হয় প্রবল বিতর্ক। হিন্দি সিনেমার খোঁজখবর যাঁরা রাখেন, এর মধ্যেই বুঝে গেছেন কথা হচ্ছে হালের আলোচিত-সমালোচিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি নিয়ে। বিস্তারিত পড়ুন...