আজ শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন। আজ ছুটির দিন হলেও রাজনীতির বড় ঘটনা ছিল রাজধানীতে। শাসক দল আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন এবং বিএনপির পৃথক সমাবেশ ছিল আজ। তা নিয়ে দিনভর একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। আর তাতে পাঠকের সাড়া ছিল ব্যাপক। এর পাশাপাশি অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর ছিল। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

মহাসমাবেশের পর এবার আগামীকাল শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিস্তারিত পড়ুন...
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, বিএনপি-জামায়াতের যখনই মিটিং হয়, যখনই সমাবেশ করে, সমাবেশের দিন বা তার আগের দিন বিশেষ একটা রাষ্ট্রদূতের অফিসে বৈঠক করে। কেন? এর কারণ একটাই, বিএনপি এখন বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে খেলছে।’ বিস্তারিত পড়ুন...
প্রিগোশিনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানো এক নারী জানান, তিনি যখন এই সম্পর্কে জড়ান, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। তিনি কুমারী ছিলেন। বিস্তারিত পড়ুন...
বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের ঘটনা নিয়ে হারমানপ্রীতের সঙ্গে কথা বলবেন বোর্ড সভাপতি রজার বিনি ও ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ। বিস্তারিত পড়ুন...
মাহফুজ আহমেদ বললেন, ‘কথার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে মুখ ফসকে এমন কথা বের হয়ে গেছে। কিন্তু পরে মনে হয়েছে, কথাটা বলা মোটেও ঠিক হয়নি। আমি আবারও বলছি, আমি ভুল বলিনি।’ বিস্তারিত পড়ুন...