সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। আজ মহান মে দিবস। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশজুড়ে নানা কর্মসূচি নিয়েছে। এ নিয়ে একাধিক প্রতিবেদন আজ প্রকাশিত হয়েছে। আর সেসব প্রতিবেদনে পাঠকের সাড়াও মিলেছে যথেষ্ট। আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলারের আধিপত্য খর্ব হওয়াসংক্রান্ত প্রতিবেদনটি পাঠকপ্রিয়তা পেয়েছে। আছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসংক্রান্ত সংবাদ। এর পাশাপাশি বাণিজ্য, ক্রীড়া ও বাণিজ্যসংক্রান্ত নানা খবরও আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ সংবাদে।

একতলা, দোতলা কত বাড়ি বানিয়েছেন হিসাব নেই ময়না মিস্ত্রির

কাজের জন্য ময়না মিস্ত্রির সিরিয়াল সহজে পান না এলাকাবাসী
ছবি: ইনজামামুল হক


ময়না বেগম অন্যের বাড়ি বানিয়ে দিলেও নিজে ফকিরহাটের কাঁঠালতলা মোড়ে থাকেন ভাড়া নেওয়া একটি টিনের জরাজীর্ণ ঘরে। এক রুমেই রান্না, খাওয়া ও ঘুমের বন্দোবস্ত। ঘরে কাঠের ছোট একটি খাট ছাড়া আসবাব বলতে তেমন কিছুই নেই। টিনের চাল ফুটো হয়ে গেছে। বিস্তারিত পড়ুন...

মার্কিন ডলারের সুদিন কি ফুরিয়ে আসছে

ডলার


মার্কিন মুদ্রাটির সেই জৌলুশ এখন খোয়া যাচ্ছে। রাজনৈতিক রেষারেষি, ডলারের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে আন্তর্জাতিক লেনদেনে অনেক দেশ এখন নিজেদের কিংবা বিকল্প মুদ্রা ব্যবহার করছে। আবার এসব মুদ্রা বৈদেশিক মুদ্রার মজুত হিসেবেও রাখা হচ্ছে। বিস্তারিত পড়ুন...

জেলেনস্কিকে ক্যালিফোর্নিয়ায় চাকরি খুঁজতে হবে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

কোনো ধরনের সমঝোতা না হলে রাশিয়া পরিকল্পনামাফিক ইউক্রেনের নতুন ব্রিগেডগুলো ধ্বংস করতে থাকবে। বৃহত্তর বাহিনী, উন্নত কৌশল এবং অধিকতর বিমান শক্তি, বিমান প্রতিরক্ষা এবং স্থল সরঞ্জামের সাহায্যে রাশিয়ানরা খুব ভালোভাবে ইউক্রেনীয় সেনাবাহিনীকে পরাজিত করবে এবং কিয়েভে শাসনব্যবস্থা পরিবর্তন করবে বলে মনে হচ্ছে। বিস্তারিত পড়ুন...

প্যারিসে তাহলে আর মন নেই মেসির

পিএসজির হয়ে সময়টা ভালো যাচ্ছে না মেসির

সংবাদমাধ্যম গোল ডট কমে এ ম্যাচের বিশ্লেষণে মেসিকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে—লিওনেল মেসি কি স্পেনের একটি নির্দিষ্ট শহর নিয়ে ভাবছেন? ইঙ্গিতটা পরিষ্কার। প্যারিসে তাহলে আর মন নেই মেসির! বিস্তারিত পড়ুন...

ঈদের আলোচিত ৫ নাটক

‘বিদেশ’ নাটকের পোস্টার

এবার ঈদে টেলিভিশন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ইউটিউবে পাঁচ শতাধিক নাটক প্রচারিত হয়েছে। এর মধ্যে ‘বিদেশ’, ‘শব্দপ্রেম’, ‘আক্ষেপ’, ‘সুইট কিস’, ‘প্রিয় পরিবার’সহ বেশ কয়েকটি নাটক দর্শকমহলে প্রশংসিত হয়েছে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে। বিস্তারিত পড়ুন...