সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৯ এপ্রিল, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ, রূপপুরে জ্বালানি ব্যবহার শুরু হচ্ছে

বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি প্রবেশ করানো শুরু হচ্ছে আজ। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকট পেরিয়ে অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। গতকাল পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকায়
ছবি: প্রথম আলো

পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হচ্ছে মঙ্গলবার। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ। বিস্তারিত পড়ুন...

লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার বিকেল থেকে রাতে কী ঘটেছিল, কী করেছিলেন সন্দেহভাজন খুনি

(বাঁয়ের থেকে) জামিল আহমেদ লিমন, নাহিদা সুলতানা বৃষ্টি এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় ১৭ এপ্রিল বিকেল সাড়ে চারটার কিছু সময় পর। সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির (ইউএসএফ) শিক্ষার্থী ওমর হোসাইন বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগে গিয়ে জানান, আগের দিন সকাল ১০টার পর থেকে তিনি তাঁর বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টির কোনো দেখা পাননি। বিস্তারিত পড়ুন...

পারমাণবিক অস্ত্রই কি এখন ইরানের একমাত্র পথ?

‘বেহেশত জাহরা’ কবরস্থানের দেয়ালে ইসরায়েলি হামলায় নিহত ইরানি সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও অন্যান্য ব্যক্তিদের ছবি।

বোমা বিস্ফোরণ, জাহাজ জব্দ আর ধ্বংসের চরম হুমকির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানকে প্ররোচিতই করছেন। তিনি ইরানকে বাধ্য করছেন ‘শান্তিচুক্তি’ প্রত্যাখ্যান করে আত্মরক্ষার স্বার্থে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে দ্রুত এগোতে। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কি ব্যর্থ হলো, চুক্তি না হওয়ার অর্থ কী দাঁড়াচ্ছে

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নতুন এক সংকটময় অবস্থায় পৌঁছেছে। দুই দেশের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি এখনো চালু আছে। তা সত্ত্বেও প্রায় তিন সপ্তাহের এই সাময়িক যুদ্ধবিরতিকে একটি স্থায়ী চুক্তিতে রূপান্তরের প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। বিস্তারিত পড়ুন...

টি-টুয়েন্টিতে বদলে যাওয়া বাংলাদেশের চোখ এখন পরের ধাপে

পারভেজ–হৃদয়রা টি–টুয়েন্টিতে নতুন বাংলাদেশের আবাহন শোনাচ্ছেন

কথাটা আসলে একটু পুরোনোই হয়ে গেছে। গত বছরই তো এই সংস্করণে নিজেদের প্রায় সব রেকর্ড নতুন করে লিখেছে বাংলাদেশ। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি জয়, ছক্কা, স্ট্রাইক রেট, বোলিংয়ে উইকেট—সবই বাংলাদেশ করেছে ২০২৫ সালে। বিস্তারিত পড়ুন...