সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৮ আগস্ট, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সেনাপ্রধান ক্ষমতা–রক্তপাত চাননি, চেয়েছিলেন রাজনৈতিক সমাধান

প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর
ছবি: খালেদ সরকার

মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ের নির্ধারক মুহূর্ত, সেনাবাহিনীর অভ্যন্তরীণ মনোভাব, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ভূমিকা ও ৫ আগস্ট-পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। বিস্তারিত পড়ুন...

দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলন ও দেশে ফেরার ঘোষণা নিয়ে কী বলছেন বিশ্লেষকেরা

দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ার কঠোর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এরপর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানা লেখা প্রকাশিত হচ্ছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার ভারতের নয়াদিল্লিতে ভার্চ্যুয়াল মাধ্যমে সংবাদ সম্মেলন করেছেন। তাঁকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেওয়ায় ভারত সরকারের কাছে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। ৭৮ বছর বয়সী শেখ হাসিনা ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনের চেষ্টার সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। বিস্তারিত পড়ুন...

রাষ্ট্রপতি নির্বাচন: কারা হতে পারেন প্রার্থী, কীভাবে হয় ভোট

জাতীয় সংসদ ভবন

চলতি মাসেই ২৩তম রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশ। পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনের জায়গায় কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, তা জানতে আরও সপ্তাহ দুয়েক অপেক্ষা করতে হবে। রাষ্ট্রপতি হচ্ছেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সংসদীয় রীতি অনুযায়ী ইচ্ছা করলেই যে কেউ রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন না। রাষ্ট্রপতি পদে প্রার্থী কে হবেন, তা ঠিক করেন সংসদ সদস্য তথা রাজনৈতিক দল। বিস্তারিত পড়ুন...

মঞ্চে বোতল নিক্ষেপের পর মুখ খুললেন আর্কের হাসান, বললেন...

মানিক মিয়া অ্যাভিনিউর মঞ্চে আর্ক ব্যান্ডের হাসান

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া অ্যাভিনিউর মঞ্চে গান গাইতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন আর্ক ব্যান্ডের প্রধান হাসান। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে পুরো বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখতে চান এই সংগীতশিল্পী। বিস্তারিত পড়ুন...

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সইয়ের আগে মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (ডানে) সঙ্গে বৈঠক করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ৭ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। সৌদি আরবের পবিত্র শহর মক্কায় এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তিতে সইকারী তিন দেশই সুন্নি–প্রধান। তিন দেশই যুক্তরাষ্ট্রের মিত্র। তারা উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানিকারক দেশগুলোর ওপর চলমান ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে উদ্বিগ্ন। বিস্তারিত পড়ুন...