শুভ সকাল। আজ ১৮ এপ্রিল, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
জ্বালানি তেল নিতে দেড় মাস ধরে ফিলিং স্টেশনে মানুষের ভিড় ও ভোগান্তি কমছে না। মূলত অকটেন নিতেই ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল ভিড় করছে। গত মাসের তুলনায় এ মাসে অকটেনের সরবরাহ কমায় প্রতিদিন ঢাকার পাম্পে তেল নেওয়ার লাইন আরও দীর্ঘ হচ্ছে। অথচ দেশে অকটেনের পর্যাপ্ত মজুত আছে।
বিস্তারিত পড়ুন...
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে উদ্বেগ নিয়ে দাঁড়িয়েছিলেন অর্পিতা হালদার (৪৩)। আইসিইউর ভেতরে চিকিৎসাধীন তাঁর স্বামী শংকর প্রসাদ অধিকারী। পাঁচ দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন এই চিকিৎসক। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা আসছেন খবর নিতে, তাঁদের সঙ্গে কথা বলতে গিয়ে কাঁদছিলেন ব্যাংক কর্মকর্তা অর্পিতা।
বিস্তারিত পড়ুন...
আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপের এবারের আসর। পুরো দুনিয়াই তখন বুঁদ থাকবে এই টুর্নামেন্টে। ফুটবল বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়াও। একই সময়ে দেশটির ক্রিকেট দল আসবে বাংলাদেশ সফরে। বছরের শুরুতেই এই সিরিজের কথা জানিয়েছিল বিসিবি।
বিস্তারিত পড়ুন...
লেবাননে যখন ইসরায়েলের বোমা ঝরছিল, তখনই বিশ্বের অনেক দেশ স্বস্তির নিশ্বাস ফেলেছিল একটি খবরে। খবরটি হলো, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে এবং তার লক্ষ্য হলো, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া।
বিস্তারিত পড়ুন...
পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী এই ১০০ মাইল দীর্ঘ জলপথ দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়। গত সোমবার এই প্রণালির পূর্ব উপকূল এবং ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র।
বিস্তারিত পড়ুন...