শুভ সকাল। আজ ১৮ নভেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রথম আলোর অনুসন্ধান বলছে, নদীর জীবন, নৌপথ কিছুই বিবেচনায় না নিয়ে নির্মিত সেতুর সংখ্যা অনেক। সেতু নদীর দুঃখ, খালেরও দুঃখ। সেতুর দোসর কালভার্ট। আর এমন সেতু ও কালভার্টের পুরো হিসাব কেউ রাখে না, প্রতিকার তো দূরের কথা। বিস্তারিত পড়ুন...
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রায় তিন দশকের পুরোনো। এবার মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা—এই তিন জেলাকে যুক্ত করে ইংরেজি বর্ণ ‘ওয়াই’ আকৃতির সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। বিস্তারিত পড়ুন...
সেই সময় ইন্দিরা গান্ধীর মানসিকতার বর্ণনায় সোনিয়া লিখেছেন, ‘শাশুড়িমায়ের মনে হচ্ছিল যেন তাঁর নিজের মানুষের ওপর অত্যাচার চলছে। তিনি নিজে যন্ত্রণাবিদ্ধ হচ্ছিলেন। পশ্চিমবঙ্গের উদ্বাস্তু শিবিরগুলো দেখে ফেরার পর তাঁকে বিচলিত ও বিপর্যস্ত লাগছিল। বিস্তারিত পড়ুন...
ইরানের শক্তিশালী ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) বাহিনীর একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে জেনারেল সাবেরি অনেক গোপন তথ্য জানতেন। কিন্তু অপহরণের পর জিজ্ঞাসাবাদে তাঁর কাছে সেসব কিছুই জানতে চাওয়া হয়নি। মোসাদের সদস্যরা তাঁর কাছে শুধু একটি তথ্যই বারবার জানতে চেয়েছে, ইসরায়েলের পাইলট (এয়ারম্যান) রন আরাদ কোথায়। বিস্তারিত পড়ুন...
ক্রিকেটে সবুজ উইকেট দেখলে পেসারদের চোখে একটু অন্য রকম ঝিলিক দেখা যায়। বল হাতে নেওয়ার আগেই যেন তাঁরা বুঝে যান, আজ তাঁদের দিন। পাকিস্তানের তিন পেসার মোহাম্মদ আব্বাস, রাজাউল্লাহ ও আমের জামালও নিশ্চয়ই এমন কিছু ভেবেছিলেন। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা শেষ পর্যন্ত তাঁদেরই হয়ে থাকল। পাকিস্তানের পেস আগুনে পুড়ে শ্রীলঙ্কার ইনিংস শেষ মাত্র ৯৮ রানে। বিস্তারিত পড়ুন...