সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৭ এপ্রিল, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে, ২০২৫ পর্যন্ত খেলাপি ঋণ প্রায় সাড়ে ৫ লাখ কোটি টাকা

জাতীয় সংসদ অধিবেশন
ফাইল ছবি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত স্থিতিভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। বর্তমান সংসদ সদস্য ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। বিস্তারিত পড়ুন...

সেই সহকারী অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়

অন্তর্বর্তী সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে একজন বিচারপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে বলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন...

তনু হত্যা: সন্দেহভাজন সাবেক ৩ সেনাসদস্যের ডিএনএ নমুনা মেলানোর নির্দেশ আদালতের

নিহত সোহাগী জাহান তনু

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লার আদালতে এসেছেন। মামলাটির অগ্রগতি জানাতে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তাকে তলব করেছিলেন কুমিল্লার আদালত। বিস্তারিত পড়ুন...

সন্ধ্যার পর তালা মাল্টিপ্লেক্সে, চাপে ঈদের সিনেমা-উদ্বেগে নির্মাতারা

ঈদে মুক্তি পেয়েছে পাঁচ সিনেমা ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’

ঈদের সিনেমা মুক্তির তৃতীয় সপ্তাহেও যখন প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় চোখে পড়ার মতো, ঠিক তখনই সন্ধ্যার পর মাল্টিপ্লেক্সে প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত চলচ্চিত্র অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। সরকারি নির্দেশনায় নির্দিষ্ট সময়ের মধ্যে বিপণিবিতান বন্ধ রাখার কারণে একে একে মাল্টিপ্লেক্সগুলো সন্ধ্যার পরের শো বন্ধ ঘোষণা করায় সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন ঈদের সিনেমাগুলোর নির্মাতা ও প্রযোজকেরা। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশের জেন-জি ধাক্কা খেল, নেপালে সফল হলো কীভাবে

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশের তরুণ আন্দোলন এখন পর্যন্ত কোনো অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আন্দোলন-পরবর্তী প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিষ্ঠিত দল বিএনপি ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা পায়। আর ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা তরুণ নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশানুরূপ ফল করতে পারেনি।
বিস্তারিত পড়ুন...