ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত থেকে টিকার নতুন চালান গ্রহণ করেন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত থেকে টিকার নতুন চালান গ্রহণ করেন

হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার চালান দেশে এল

হাম-রুবেলা, ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই নতুন চালান আসে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার এই চালান গ্রহণ করেন।

হাম-রুবেলা-ওরাল পোলিও ছাড়াও এই চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকা রয়েছে।

চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৫ লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে। ভবিষ্যতে টিকার আর কোনো সংকট তৈরি হবে না।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে এনে ইতিহাস গড়েছে সরকার। ১০ মের মধ্যে হামসহ আরও ১০ ধরনের ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে আসবে।