সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ শুক্রবার। গতকাল বৃহস্পতিবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচটি খবর ও বিশ্লেষণ।

মোটরসাইকেল থেকে ফেলে দিয়েই সাংবাদিককে পেটানো শুরু করে সন্ত্রাসীরা

সাংবাদিক গোলাম রব্বানি
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাটহাটি মোড়। গত বুধবার রাত ১০টা ১৭ মিনিট। সাংবাদিক গোলাম রব্বানি মোটরসাইকেল চালিয়ে ওই মোড় পার হচ্ছিলেন। হঠাৎ একজন দৌড়ে গিয়ে চলন্ত মোটরসাইকেলটি পেছন দিক থেকে টেনে ধরেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। গোলাম রব্বানি পড়ে যাওয়ার পরপরই একদল সন্ত্রাসী ওই সাংবাদিককে টেনেহিঁচড়ে কিল-ঘুষি ও ব্যাপক মারধর করতে থাকেন। বিস্তারিত পড়ুন:

তাঁরা নিজেরা পরীক্ষা দেননি, অথচ তাঁদের নম্বর ৭০-এর বেশি

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির জন্য এই চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষায় চাঁদপুরের শ্রীকৃষ্ণ চন্দ্র সরকার পেয়েছেন ৭৭ নম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ৪ জুন পাসপোর্ট অধিদপ্তরে মৌখিক পরীক্ষা দিতে আসেন তিনি। কিন্তু মৌখিক পরীক্ষায় নিয়োগ কমিটির সদস্যদের কোনো প্রশ্নের উত্তর যথাযথ দিতে পারেননি শ্রীকৃষ্ণ। তখন শ্রীকৃষ্ণকে নিয়ে নিয়োগ কমিটির সদস্যদের সন্দেহ হয়। বিস্তারিত পড়ুন:

এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে

ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন। ঢাকা, ১৫ জুন

এবারের ঈদযাত্রা আগেরবারের চেয়ে চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, বৃষ্টি, পশুবাহী গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি ও সড়কের পাশে গরুর হাট যানবাহন চলাচলকে বাধাগ্রস্ত করতে পারে। এতে সৃষ্ট যানজট ঈদযাত্রায় ভোগান্তিতে ফেলতে পারে ঘরমুখী মানুষকে। বিস্তারিত পড়ুন:

কেন ২০২৬ বিশ্বকাপ খেলবেন না, ব্যাখ্যা দিলেন মেসি

মাত্র ৮০ সেকেন্ডে আজ গোল পেয়েছেন মেসি

২০২৬ বিশ্বকাপে খেলবেন না, এক দিন আগেই জানিয়েছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ দিয়ে সাফল্যের বৃত্ত পূরণ করা মেসি ৩৯ বছর বয়সে আগামী বিশ্বকাপে খেলবেন, এমন সম্ভাবনা কমই ছিল। তাই মেসির এমন সিদ্ধান্ত মোটেই বিনা মেঘে বজ্রপাতের মতো কিছু ছিল না। বিস্তারিত পড়ুন:

‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’

চীনের পক্ষ থেকে বাংলাদেশ বিষয়ে দেওয়া বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল দেওয়া ওই প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যেকোনো আত্মমর্যাদাশীল দেশের মতো বাংলাদেশ নিজেদের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র বিষয়ে কর্মপন্থা নির্ধারণে স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
বিস্তারিত পড়ুন: