শুভ সকাল। আজ ১৩ নভেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতেন চীনা নাগরিকেরা। অলিগলি, মানুষের বাড়িঘর, রাস্তাঘাট—কিছুই বাদ যেত না তাঁদের ক্যামেরায়। এসব ভিডিওতে উত্তরার বিভিন্ন স্থানকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাপন নিয়েও নানা নেতিবাচক মন্তব্য করতেন তাঁরা। তবে ৭ নভেম্বর থেকে উত্তরার বিভিন্ন এলাকায় তাঁদের আর লাইভ ভিডিও করতে দেখা যাচ্ছে না। বিস্তারিত পড়ুন...
বেইজিংয়ের সাবেক সিআইএ স্টেশন চিফ কিথ রিগিন বেইজিংগামী মার্কিন নির্বাহীদের সেখানকার সুন্দরী নারীদের সম্ভাব্য আগ্রহ সম্পর্কে একটি সহজ সতর্কবার্তা দিতেন, ‘চীন বা এ-জাতীয় স্থানে গেলে আপনার রূপ রাতারাতি বেড়ে যায় না।’ কিন্তু রিগিনের মতে, যুক্তরাষ্ট্রের শীর্ষ নির্বাহী এবং সরকারি কর্মকর্তারা প্রায়ই অতিরিক্ত অহংকারী হন। বিস্তারিত পড়ুন...
ভারতে এসে সোনিয়া গান্ধী প্রথম যে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন, সেটা খাবারের সঙ্গে মানিয়ে নেওয়া। ঝাল আর মসলাদার ভারতীয় খাবার একেবারেই খেতে পারতেন না। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। সোনিয়ার পছন্দের তালিকায় ঢুকেছে ভারতীয় খাবার। এমনকি এসব খাবার এখন তিনি বেশ ভালো রান্না করতেও পারেন। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেজে গোলটির ভিডিওর ক্যাপশন ছিল এক শব্দের, ‘ম্যাজিক’। জাদু যিনি দেখিয়েছেন, তাঁর নাম ফারহান আলী ওয়াহিদ। রাতারাতি নামটি পরিচিত হয়ে গেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে কত সাধ-আহ্লাদ! বিস্তারিত পড়ুন...
পর্দার ববিতাকে দর্শক চেনেন বহু চরিত্রে। তাঁর অভিনয়, সাফল্য আর খ্যাতির গল্পও পরিচিত। তবে ব্যক্তিগত জীবনের কথা তুলনামূলক কমই সামনে আসে। কার সঙ্গে ঘর বেঁধেছিলেন বরেণ্য এই অভিনয়শিল্পী? কেমন ছিল তাঁদের সংসার? বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা। একমাত্র সন্তানের বয়স তখনো চার বছর হয়নি। বিস্তারিত পড়ুন...