সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ সেপ্টেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা, অনুসন্ধানে যা বেরিয়ে এল

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট করে গুঁড়িয়ে দেওয়ার পর সাইনবোর্ড টানানো হয়েছে। মিরপুর, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবি: জাহিদুল করিম

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় হামলাকারীদের জড়ো করা, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ এবং এক্সক্যাভেটর আনার সঙ্গে যুক্ত স্থানীয় কয়েকজনের ব্যাপারে তথ্য পাওয়া গেছে; যারা সেখানকার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হামলার আগে তাদের কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা জড়ো হয়। পরে সেখান থেকে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়। বিস্তারিত পড়ুন...

সংসার গুছিয়ে নেওয়ার আগেই ডেঙ্গুতে চলে গেলেন চিকিৎসক আঁচল

বিয়ের এই ছবি-ভিডিওসহ স্বামীর সঙ্গে সমুদ্রে ঘুরতে যাওয়ার ছবি আর নিজের পেশাগত জীবনের নানা অর্জনের স্মৃতি এখনো আঁচলের ফেসবুকজুড়ে

ফ্রিজ, আসবাবসহ সংসারের টুকিটাকি জিনিস কিনেছিলেন দুজনে মিলে। খিলগাঁওয়ে আঁচল রায়ের মা-বাবার বাসার পাশেই ভাড়া নিয়েছিলেন ছোট্ট একটি বাসা। ধীরে ধীরে ঘরটি গুছিয়ে নেওয়ার কথা ছিল। এরপর বরিশালে গিয়ে নতুন করে সংসার সাজানোর পরিকল্পনাও ছিল চিকিৎসক দম্পতি বিপ্লব চন্দ্র দাস ও আঁচল রায়ের। বিস্তারিত পড়ুন...

মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, দখলে রাখেন তিন এলাকা

মোহাম্মদ আলী যে ‘মামুন বাহিনী’র কথা বলেছেন, সেটি মিরপুরের একটি অপরাধী দলের নাম। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে বাহিনীটির নামে মানুষের জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ঝুট ব্যবসা, কেব্‌ল টেলিভিশন (ডিশ) ও ইন্টারনেট সংযোগ ব্যবসা নিয়ন্ত্রণ, অবৈধ বস্তির ঘর থেকে ভাড়া আদায়সহ নানা অপরাধের অভিযোগ আসছে। বিস্তারিত পড়ুন...

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

প্রথম আলো কোলাজ

হরমুজ প্রণালির কাছে কয়েকটি জাহাজে সফলভাবে হামলা চালানোর দাবি করেছে ইরান। হামলার শিকার হওয়া জাহাজগুলোর মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজও রয়েছে। তেহরানের ভাষ্য, এসব হামলার কারণে ওয়াশিংটন তাদের যুদ্ধজাহাজগুলো ইরানের উপকূল থেকে আরও দূরে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। বিস্তারিত পড়ুন...

এশিয়ান গেমসে বাংলাদেশ কেন গাইছে ‘রেইন রেইন, গো অ্যাওয়ে’

খারোগি স্পোর্টস পার্কে বৃষ্টির কারণে বেশির ভাগ ম্যাচই অনুষ্ঠিত হয়নি

ক্রিকেট খেলায় কথাটা শতভাগ সত্যি। সম্ভবত আর কোনো খেলায় কন্ডিশন ও আবহাওয়ার এতটা প্রভাব নেই। সামান্য কিছুক্ষণের বৃষ্টিতেই বন্ধ হতে পারে খেলা, গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে অবশ্য খেলাই হতে পারছে না, বলা ভালো বৃষ্টি হতে দিচ্ছে না। বিস্তারিত পড়ুন...