সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

সাভারে প্রেশার কুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল পুলিশ, বিকট শব্দে উঠল ধোঁয়া

ঢাকার সাভারে বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে ধোঁয়া ওঠে। বেলা সাড়ে তিনটার দিকে সাধাপুর এলাকায় মসজিদের মাঠে
ছবি : প্রথম আলো

ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে প্রেশার কুকারে রাখা বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বেলা সাড়ে তিনটার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়। বিস্তারিত পড়ুন...

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ: কারা কখন দেখতে পাবেন, বাংলাদেশে কি দেখা যাবে

গ্রিনল্যান্ডের রাজধানী নুকের আকাশে আংশিক সূর্যগ্রহণের সময় উড়ে যাচ্ছে একটি গাংচিল। ২৯ মার্চ ২০২৫

পশ্চিম ইউরোপের আকাশে আজ বুধবার দেখা যাবে বছরের সবচেয়ে আলোচিত মহাজাগতিক দৃশ্য—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ১৯৯৯ সালের পর এই প্রথম অঞ্চলটিতে এমন বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন কোটি কোটি মানুষ। বিস্তারিত পড়ুন...

ক্যাটারিং ট্রাকে চড়ে উড়োজাহাজ পাল্টে ট্রাম্পের তুরস্ক ত্যাগের নাটকীয় ঘটনা কীভাবে জানা গেল

যুক্তরাষ্ট্রের জয়েন্ট অ্যান্ড্রুস বিমানঘাঁটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯ আগস্ট ২০২৬, মেরিল্যান্ড

ট্রাম্প কয়েক দশক ধরে ‘এয়ারফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহৃত আইকনিক, হালকা নীল রঙের ৭৪৭ উড়োজাহাজের ভেতরে অদৃশ্য হয়ে যান। এরপর একটি ক্যাটারিং কনটেইনারের ভেতরে লুকিয়ে গোপনে সেই উড়োজাহাজ থেকে বের হয়ে যান তিনি। বিস্তারিত পড়ুন...

বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

কয়েক দিন ধরেই রোনালদোর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। গতকাল মঙ্গলবার সেটাই সত্যি হলো। পর্তুগালের সৈকত শহর কাসকাইসে এক পারিবারিক অনুষ্ঠানে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো। বাগ্‌দানের ঘোষণা দেওয়ার ঠিক এক বছর পর তাঁরা বিয়ের পিঁড়িতে বসলেন। বিস্তারিত পড়ুন...

৪৫ টাকায় দিন চলত, এখন ২১ কোটি টাকার মালিক

গুরমিত চৌধুরী

অভিনেতা হওয়ার স্বপ্নটা ছিল। তাই দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ করেই মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন গুরমিত চৌধুরী। নতুন শহরে টিকে থাকার লড়াইয়ে একসময় তাঁর প্রতিদিনের খরচ নেমে এসেছিল মাত্র ৩৬ রুপিতে (প্রায় ৪৫ টাকা)। দুপুরের খাবার বলতে অনেক দিনই ছিল বিস্কুট। বিস্তারিত পড়ুন...