শুভ সন্ধ্যা। আজ রোববার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল ‘মানুষের হাত-পা কেটে নিজেই অস্ত্রোপচার করতেন মিল্টন সমাদ্দার: ডিবি’, এ খবরটি। এ ছাড়া ‘শিক্ষার্থী বিক্ষোভে বাম–ডান দুই দিক দিয়েই বিপদে বাইডেন’–এ খবরেও পাঠকদের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

প্রতারণা ও নানা অনিয়মে গ্রেপ্তার ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার মানুষের হাত-পা কেটে নিজেই ‘অস্ত্রোপচার’ করতেন। তিনি ৯০০ মরদেহ দাফন করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালালেও পুলিশের জিজ্ঞাসাবাদে ১০০ মরদেহ দাফনের কথা জানিয়েছেন। বিস্তারিত পড়ুন
সুন্দরবনের আমোরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলা এলাকায় লাগা আগুন এরই মধ্যে অন্তত চার একর বনভূমিতে ছড়িয়ে পড়েছে। আগুন যাতে নতুন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, এ জন্য ফায়ার লাইন কাটা হয়েছে। বিস্তারিত পড়ুন
রাজধানীর ‘গাবতলী গবাদিপশুর হাট’ ইজারার দরপ্রক্রিয়ায় অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছিলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ওরফে ডিপজল। কিন্তু নির্ধারিত সময়ে ইজারামূল্যের পুরো টাকা পরিশোধ করেননি। এরই মধ্যে হাট দখলে নিয়ে তাঁর কর্মীদের দিয়ে হাসিল আদায় করছেন তিনি। বিস্তারিত পড়ুন
ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে তাঁদের এই বিক্ষোভ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছেন বিক্ষোভকারীরা। ঘটছে নির্বিচার আটকের ঘটনাও। বিস্তারিত পড়ুন
ইন্টার মায়ামিতে বেশ জমে উঠেছে মেসি-সুয়ারেজ জুটি। মেজর লিগ সকারে আজ নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষেও মেসি-সুয়ারেজ রসায়নের দেখা মিলেছে। লিওনেল মেসির পাঁচটি অ্যাসিস্ট ও একটি গোল এবং লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে রেড বুলসকে ৬-২ গোলে হারিয়েছে মায়ামি। বিস্তারিত পড়ুন