সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শনিবার। আজ দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ তাই ঈদ–সংক্রান্ত খবরের প্রাধান্য ছিল প্রথম আলোয়। এসব খবরে পাঠকের সাড়াও ছিল লক্ষ করার মতো। বাংলাদেশ ব্যাংকে সোনার মজুত নিয়ে একটি প্রতিবেদন আজ ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ বিভিন্ন ধরনের খবর তো ছিলই। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সোনা মজুতে বাংলাদেশ বিশ্বে ৬৬তম

সোনা
ফাইল ছবি

বিশ্বে সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ৮১৩৩ দশমিক ৫০ টন সোনার মজুত রয়েছে। ইউরোপের দেশ জার্মানি রয়েছে দ্বিতীয় অবস্থানে। দেশটির মজুত প্রায় ৩ হাজার ৩৫৫ টন। জার্মানির পর তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। বিস্তারিত পড়ুন...

আড়াই মাস আগে হারালেন পা, আগুনে পুড়ল কোটি টাকার ব্যবসা, যেমন কাটছে আশরাফুলের ঈদ

পা হারানোর পর আগুনে সর্বস্ব হারিয়েছেন ব্যবসায়ী আশরাফুল

আশরাফুল ইসলাম বলেন, ‘জীবন যে কঠিন, সেটা দুর্ঘটনার দিন বুঝতে পারছি। সেদিন কাছে ছিল ৩৫ হাজার টাকা আর বাণিজ্য মেলা থেকে ভাগনিদের জন্য ৫ হাজার টাকার চকলেট ও অন্যান্য জিনিসপত্র কিনেছিলাম। অথচ রাস্তার মানুষ আমাকে উদ্ধার করার আগে টাকা আর জিনিসপত্রগুলো নিয়ে গেল।’ বিস্তারিত পড়ুন...

যে কারণে কাশ্মীরের একটি গ্রামে এবার ঈদ উদ্‌যাপিত হচ্ছে না

কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসী হামলায় সেনাসদস্যদের বহনকারী গাড়িতে আগুন ধরে যায়

মুখতিয়াজ আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী হামলার খবর ছড়িয়ে পড়ার পর গ্রামে অন্ধকার নেমে এসেছে। আমরাও সেখানে যেতে চেয়েছিলাম, তবে ততক্ষণে পুলিশ ও সেনাবাহিনী এলাকাটি ঘিরে ফেলে।’ বিস্তারিত পড়ুন...

বাবার সঙ্গে ঈদগাহে সাকিব আল হাসান, মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ঈদের নামাজ আদায় করতে মাগুরা শহরের নোমানী ময়দান কেন্দ্রীয় ঈদগাহে ক্রিকেটার সাকিব আল হাসান। আজ শনিবার সকালে

মাগুরা শহরের নোমানী ময়দান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ সময় তিনি দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বিস্তারিত পড়ুন...

ওকে বলেছি, ঈদের দিন সালামি পেতে হলে সালাম করতে হবে: বুবলী

বীরকে নিয়ে বুবলী

আজ শনিবার সন্তানকে নিয়ে ঈদ উদ্‌যাপন করছেন বুবলী। এরই মধ্যে ঝুড়ি ভরে উঠেছে বীরের জন্য মা-বাবা, দাদাবাড়ি, নানাবাড়ি থেকে পাঠানো নানা রঙের ঈদ উপহারে। বিস্তারিত পড়ুন...