সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৫ জানুয়ারি, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানের বিবৃতি পক্ষপাতদুষ্ট ও পূর্বপরিকল্পিত

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্কের বিবৃতি পক্ষপাতদুষ্ট ও পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছে সরকার। এ বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছে, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা বাদ দিলে ৭ জানুয়ারির নির্বাচন অভূতপূর্বভাবে শান্তিপূর্ণ ছিল। যা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের মতামতে উঠে এসেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানের বিবৃতির প্রতিবাদ জানিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিস্তারিত পড়ুন...

স্বাস্থ্যমন্ত্রী হওয়া সামন্ত লাল সেনের ফাইল একসময় ছুড়ে ফেলেছিলেন কর্মকর্তারা

নতুন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনকে আজ রোববার ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তা–কর্মচারীরা

পোড়া রোগীদের চিকিৎসায় পাঁচ শয্যার ছোট একটা ইউনিট থেকে ৫০০ শয্যার হাসপাতাল ও ইনস্টিটিউট তৈরির মূল ব্যক্তি বিশিষ্ট বার্ন ও প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন। এ কাজ করতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তার টেবিলে টেবিলে ঘুরেছেন তিনি। তাঁর ফাইল ছুড়ে ফেলে দিয়েছেন কর্মকর্তারা। মন্ত্রিত্ব পাওয়ার পর রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসে কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় নিজের এমন তিক্ত অভিজ্ঞতার কথা শোনান সামন্ত লাল সেন। বিস্তারিত পড়ুন...

আইন পেশায় ফিরলেন সদ্য সাবেক তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী

সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

সদ্য সাবেক তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী আইন পেশায় ফিরেছেন। তাঁরা হলেন সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম (সুজন), সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। নতুন সরকারের মন্ত্রীদের প্রথম কর্মদিবস ছিল রোববার। এদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আসেন সদ্য সাবেক এই তিন মন্ত্রী। বিস্তারিত পড়ুন...

ভারতকে ১৫ মার্চের মধ্যে সব সেনা সরাতে বলল মালদ্বীপ

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু

মালদ্বীপ থেকে ১৫ মার্চের মধ্যে সব ভারতীয় সেনা সরাতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। শনিবার চীন সফর শেষে দেশে ফেরার পরপরই এ নির্দেশ দিয়েছেন তিনি। প্রেসিডেন্টের কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আবদুল্লাহ নাজিম ইব্রাহিম বলেন, ভারতীয় সেনা কর্মকর্তারা মালদ্বীপে অবস্থান করতে পারবেন না। বিস্তারিত পড়ুন...

‘আইডেন্টিটি ক্রাইসিস খুব কষ্টের, তাই পরিচয় প্রকাশ করতে বাধ্য হলাম’

ওয়ালিদ ইসলাম

লিঙ্গ বৈচিত্র্য নিয়ে জন্ম নিয়েছেন ওয়ালিদ ইসলাম। এখন তাঁর পরিচয় তিনি বাংলাদেশ দূতাবাস তেহরানের ফার্স্ট সেক্রেটারি। জন্মের ৩৪ বছর পর ১০ জানুয়ারি ফেসবুকে ওয়ালিদ নিজের হিজড়া পরিচয় প্রকাশ করেছেন। তার পর থেকেই তাঁকে নিয়ে চলছে আলোচনা। বিস্তারিত পড়ুন...