শুভ সন্ধ্যা। আজ শনিবার প্রথম আলো অনলাইনে সবচেয়ে আলোচনায় ছিল মেয়র আরিফুলের সিটি নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা–সংক্রান্ত খবর। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শেষে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপিদলীয় টানা দুবারের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সিলেট রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত নাগরিক সভায় তিনি এ ঘোষণা দেন।
বিস্তারিত পড়ুন:
আলোচিত-সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। নোবেলকে গ্রেপ্তারের তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন। নোবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিস্তারিত পড়ুন:
সরকারের একমাত্র বৈদ্যুতিক বাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন টিউবস লিমিটেড। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীন প্রতিষ্ঠানটির দাবি, তাদের এলইডি বাতি দেশের বাজারে পাওয়া সবচেয়ে বেশি বিদ্যুৎ-সাশ্রয়ী। তবে এরপরও লোকসানে রয়েছে তারা। আর বাজারেও পাওয়া যায় না তাদের বাতি।
বিস্তারিত পড়ুন:
জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ দিতে হলে এর দামও ওই রকম হতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সবাইকে এখন জ্বালানির দক্ষ ব্যবহারে জোর দিতে হবে। দাম কমানো নয়, দক্ষ ব্যবহারই শিল্পের খরচ সাশ্রয় করতে পারে। ভারত, ভিয়েতনাম কোথাও জ্বালানি পণ্যে ভর্তুকি নেই। বিনিয়োগ, কর্মসংস্থানের কথা ভেবে সরকার দিচ্ছে। কিন্তু সরকার আর কত দিন ভর্তুকি দেবে?
বিস্তারিত পড়ুন:
ফুটবল তাহলে এতটাই নির্মম! আর্সেনালের সমর্থকেরা চাইলে এখন এমনটা ভাবতেই পারেন। অথচ কদিন আগেও সব ঠিকঠাক চলছিল। ১৯ বছর পর আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার মনে হচ্ছিল হাতছোঁয়া দূরত্বে। কিন্তু এরপর কীভাবে যে কী হলো, শিরোপাটাই তো ফসকে গেল! মৌসুমের শেষভাগে এসে মিকেল আরতেতা কি যেসব ভুল করেছেন, সেদিকে ফিরে তাকাবেন?
বিস্তারিত পড়ুন: