শুভ সকাল। আজ শুক্রবার, ছুটির দিন। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সংবাদের অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত নানা খবর ও বিশ্লেষণ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত করা ইভিএমেও যেমন পুরোপুরি সম্ভব নয়, ব্যালটেও পুরোপুরি সম্ভব নয়। সিইসি বলেছেন, প্রধান দলগুলো অংশগ্রহণ করবে কি করবে না, সেটাই নির্বাচনের বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে এসব কথা বলেন সিইসি। বিস্তারিত পড়ুন:
সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোনো অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে। কোনো ব্যক্তি বেআইনি ধর্মঘট শুরু করলে বা চলমান রাখলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এসব বিধান রেখে অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ জাতীয় সংসদে তোলা হয়েছে।
বিস্তারিত পড়ুন:
র্যাবের ভাষ্য অনুযায়ী, নওগাঁর ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনকে ২২ মার্চ বেলা ১১টা ৫০ মিনিটে আটক করা হয়েছিল। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অপর দিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, আটকের সময়টা হচ্ছে সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে। আটক নিয়ে যে দুই রকম ভাষ্য পাওয়া গেল, তাতে সময়ের ব্যবধান দুই ঘণ্টা। এই দুই ঘণ্টা জেসমিন কোথায় ছিলেন, সেটা জানতে চান তাঁর স্বজনেরা। বিস্তারিত পড়ুন:
দেশের সব মানুষের ডিজিটাল নিরাপত্তার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে বলে জানালেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, এই আইন বাতিল করার প্রশ্নই আসে না। তবে এতে কেউ যাতে হয়রানির শিকার না হন, সাংবাদিকেরা যাতে হয়রানির শিকার না হন, সেদিকে অবশ্যই নজর দেওয়া প্রয়োজন। বিস্তারিত পড়ুন:
আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারের ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে দুই সপ্তাহ ব্যবসা করতে পারলেও কিছুটা পুঁজির জোগান হবে। সেই পুঁজি দিয়ে আগামী দিনগুলোতে ব্যবসার চাকা কোনোরকমে ঘোরাতে পারবেন। এ জন্য সরকারের আর্থিক সহায়তার পাশাপাশি ব্যাংকগুলোকে ঋণ দিতে এগিয়ে আসার দাবি জানিয়েছেন তাঁরা। বিস্তারিত পড়ুন:
সৌদি আরবের জেদ্দা বন্দর ছেড়েছে রাশিয়ার একটি ফ্রিগেট যুদ্ধজাহাজ। যুদ্ধজাহাজটির সঙ্গে একটি রুশ তেলবাহী ট্যাংকারও ছিল। গত বুধবার রুশ জাহাজ দুটি জেদ্দায় পৌঁছায়। যুদ্ধজাহাজটির নাম অ্যাডমিরাল গোরশকভ। সেটিতে ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা রয়েছে। বিস্তারিত পড়ুন:
আফ্রিকার দেশ আলজেরিয়া থেকে বের করে দেওয়া ইউরোপগামী শত শত অভিবাসী নাইজারের সীমান্তবর্তী এলাকা আসামাকায় জড়ো হয়েছেন। তাঁরা নাইজারের তপ্ত মরুভূমিতে হেঁটে বেড়াচ্ছেন। এখন পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী দেশটির সীমান্ত এলাকায় ভিড় করেছেন। এর মধ্যে মালি, আইভরি কোস্ট, সিরিয়া ও বাংলাদেশি নাগরিক আছেন। বিস্তারিত পড়ুন:
পিএসজির মৌসুমের টিকিটধারীদের ২০২৩-২৪ মৌসুমের টিকিট নবায়নের আহ্বান জানিয়ে প্রকাশ করা প্রচারণামূলক ভিডিও নিয়ে শুরু হয়েছে তোলপাড়। প্রচারণামূলক এই ভিডিওতে দেখা যায়নি দুই শীর্ষ তারকা লিওনেল মেসি ও নেইমারকে, যা নিয়ে সমর্থকদের মধ্যে চলছে নানা গুঞ্জন। ভিডিওটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ ভিডিও নিয়ে পিএসজিকে ধুয়ে দিয়েছেন এই ফরাসি তারকা। বিস্তারিত পড়ুন:
এবারের আইপিএলে খেলছেন না সাকিব আল হাসান, খবরটা পুরোনো। পুরোনো এই খবরের সঙ্গে উঠছে নতুন একটা প্রশ্ন। সাকিবকে কি আর কখনো আইপিএলে দেখা যাবে? সাকিবের বয়স, আইপিএলের আগে ক্রিকেট বোর্ডের সঙ্গে অনাপত্তিপত্র নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি আর আইপিএলে সাকিবের পারফরম্যান্স—সবকিছু মিলিয়েই প্রশ্নটা উঠে এসেছে। বিস্তারিত পড়ুন:
সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক তিনি। হিন্দি আর বাংলা সিনেমায় প্লেব্যাক করে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কনসার্টের জন্য ভারতে সবচেয়ে পারিশ্রমিক নেওয়া গায়কদেরও একজন তিনি। এ গায়ক আর কেউ নন, অরিজিৎ সিং। তবে জনপ্রিয় এ গায়ক সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। বিস্তারিত পড়ুন: