শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের কাজ চলছে। আজ সিটি নির্বাচন নিয়ে একাধিক সংবাদে পাঠকের ব্যাপক সাড়া পাওয়া গেছে। সিটি নির্বাচন নিয়ে দুই প্রধান দলের অবস্থান নিয়ে আরেকটি প্রতিবেদনও আজ পাঠকপ্রিয়তা পেয়েছে। ইউক্রেন–রাশিয়ার যুদ্ধ নিয়ে আছে একাধিক প্রতিবেদন। এ ছাড়া আছে বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
এখন পর্যন্ত বরিশাল, সিলেট ও গাজীপুরের নির্বাচন নিয়ে স্বস্তিতে নেই আওয়ামী লীগ। বরিশাল ও সিলেটে মনোনীত প্রার্থী নিয়ে স্থানীয় নেতাদের দ্বন্দ্ব ও মান–অভিমান এবং গাজীপুরে ‘বিদ্রোহী’ প্রার্থী তাদের এ অস্বস্তির কারণ। অন্যদিকে এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েও স্বস্তিতে নেই বিএনপি। বিস্তারিত পড়ুন...
মনোনয়নপত্র যাচাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম। মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর তিনি রিটার্নিং কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘আমার প্রতি অবিচার করা হয়েছে। পক্ষপাতিত্ব করা হয়েছে।’ বিস্তারিত পড়ুন...
সি চিনের এই ফোনকল থেকে সবচেয়ে সুনির্দিষ্ট যে বিষয়টি বেরিয়ে এসেছে, তা হলো ইউরেশিয়া অঞ্চলের ঘটনাবলিতে চীন বিশেষ প্রতিনিধি হিসেবে আবির্ভূত হতে চায় এবং ‘ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য সব পক্ষের সঙ্গে গভীর যোগাযোগ প্রতিষ্ঠা’ করতে আগ্রহী। বিস্তারিত পড়ুন...
ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। এ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে সালমান খান বলেছিলেন, ‘যদি এ সিনেমা না চলে, তাহলে এ সিনেমার পুরো খরচ আমি দিব।’ বিস্তারিত পড়ুন...
পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তির বিষয়টি আটকে গেছে দেখে তাঁকে দলে ফেরাতে আগ্রহী হয়ে উঠেছে তাঁর সাবেক ক্লাব বার্সেলোনা। এ ছাড়া সৌদি আরবের ক্লাব আল-হিলাল ও মেজর লিগ সকারের ইন্টার মায়ামিও দলে চাইছে মেসিকে। বিস্তারিত পড়ুন...