সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং একই আইনে সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা ও তাঁকে গ্রেপ্তারের ঘটনায় দেশ–বিদেশে প্রতিবাদ হচ্ছে। আজ এ–সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মামলায় অভিযুক্ত হওয়াসংক্রান্ত প্রতিবেদনটি পাঠকপ্রিয়তা পেয়েছে। আজ এর বাইরে অর্থনীতি, ক্রীড়া ও বিনোদনসংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করবে

মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো
মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং শামসুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। বিস্তারিত পড়ুন...

এ দেশের বিদূষকেরাই এখন শ্রেষ্ঠ

আপনারা এঁদের চেনেন। পর্দা খুললেই এঁদের দেখা যায়। হাতে তেলের ডিব্বা নিয়ে এঁরা রাজদরবারে হাজির হন। রাজাকে হাসান। রাজার মন ভালো করে দেন। নায়ক ওয়াসিমের পাশে এঁরা দিলদার। রাজ্জাকের সঙ্গে হাসমত। এঁরা অমর। এঁরা অজর।  বিস্তারিত পড়ুন...

ট্রাম্পকে গ্রেপ্তারের পর কী হতে পারে

ডোনাল্ড ট্রাম্প

ফৌজদারি অপরাধে ট্রাম্প যদি দোষী সাব্যস্ত হন, তবে তাঁর সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে। যদিও আইন বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, ট্রাম্পের জরিমানা হওয়ার সম্ভাবনা বেশি। তাঁকে কারাবন্দী রাখার সম্ভাবনা নেই বলে মনে করছেন তাঁরা। বিস্তারিত পড়ুন...

দাপুটে জয়ে ধবলধোলাই এড়াল আয়ারল্যান্ড

টসে জিতে আজ ব্যাটিং নিয়েছিলেন সাকিব, কিন্তু আগ্রাসী অ্যাপ্রোচ ঠিক কার্যকর হয়নি। কমবেশি সবাই বড় শটের চেষ্টাতেই আউট হয়েছেন। এমন ব্যাটিংয়ে সফল হতে যে ব্যর্থতার স্বাদ পেরিয়ে যেতে হয়, সেটিই আজ টের পেয়েছে বাংলাদেশ। বিস্তারিত পড়ুন...

রুচির দুর্ভিক্ষ; কী সুন্দর, সময়োপযোগী, অর্থবহ শব্দের উপস্থাপন...

অভিনেত্রী ও উপস্থাপিকা জাহারা মিতু ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘রুচির দুর্ভিক্ষ; কী সুন্দর, সময়োপযোগী, অর্থবহ শব্দের উপস্থাপন। এই শব্দ দুটি যিনি ব্যবহার করার ক্ষমতা এবং মানসিক দক্ষতা রাখেন, তাঁর সমালোচনা করার যোগ্যতা কি আমার-আপনার আছে?’

নিয়মিত ফেসবুকে ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি বলে দেয় তারকাদের মনের কথা, তাঁদের কাজের কথা। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে। বিস্তারিত পড়ুন...