বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে আগামী নভেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’।
রাজধানীর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১১ ও ১২ নভেম্বর এই প্রদর্শনী হবে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে। প্রদর্শনীতে ছয়টি সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিশেষ ফিচার হিসেবে থাকবে ‘ট্রেন্ড জোন’। সেখানে ডেনিমের হাল ফ্যাশন ও ভবিষ্যৎ ফ্যাশন সম্পর্কে জানতে পারবেন দর্শনার্থীরা। প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহীদের অনলাইনে আবেদন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।