চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিলেটের ব্যবসায়ীদের কাছ থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে অতিরিক্ত চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছে সিলেট চেম্বার। সিলেট চেম্বার ভবনে গত মঙ্গলবার সিলেটের কর কমিশনার এ কে এম নুরুজ্জামানের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি সালাহউদ্দিন আলী আহমদ। সভায় বক্তারা বলেন, অবরোধ-হরতালে ব্যবসা-বাণিজ্যে করুণ অবস্থা চলছে। সেজন্য তাঁরা ‘প্যাকেজ ভ্যাট’ চালুর দাবি জানান। নিজস্ব প্রতিবেদক, সিলেট