অর্থমন্ত্রী ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ব্যাংক হিসাবে আবগারি শুল্কের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করেছেন। ২০২৬ সাল বা তার পরে আপনার ব্যাংক হিসাবে কোনো একবার ৪ লাখ বা এর বেশি টাকা থাকলে বছরে একবারই আবগারি শুল্ক কাটা হবে। সাধারণত ডিসেম্বর মাসে ব্যাংক এই শুল্ক কেটে রাখে। আবগারি শুল্ক হলো একধরনের পরোক্ষ কর, যা নির্দিষ্ট আর্থিক কার্যক্রমের ওপর বসে, আয়-মুনাফার ওপর নয়।