ওটিস এলিভেটর ও সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হলো রিম ইঞ্জিনিয়ারিং। সম্প্রতি সব পক্ষের মধ্যে এ–সংক্রান্ত চুক্তি সই হয়। এতে সই করেন রিম গ্রুপের পক্ষে গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক সরকার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত খান

ওটিস এলিভেটর ও সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হলো রিম ইঞ্জিনিয়ারিং

বাংলাদেশের এলিভেটর ইন্ডাস্ট্রিতে নতুন যাত্রার সূচনা করেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড। ওটিস এলিভেটর ও সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে দুটি আন্তর্জাতিক স্বীকৃত এলিভেটর ব্র্যান্ডকে একত্র করেছে রিম ইঞ্জিনিয়ারিং।

সম্প্রতি এ–সংক্রান্ত চুক্তিতে সই করেন রিম গ্রুপের পক্ষে গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক সরকার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ৬৪টি জেলায় সেবা প্রদানের সক্ষমতা নিয়ে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড দ্রুত এলিভেটর সরবরাহ, পেশাদার স্থাপন ও কমিশনিং, নিয়মিত এলিভেটর মান পরীক্ষা এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিমের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হলো বাংলাদেশে প্রথমবারের মতো ওটিস জেন-৩ টিএম সিরিজ নিয়ে আসা। রিম তাদের দক্ষ ও অভিজ্ঞ টেকনিক্যাল দলের মাধ্যমে প্রতিটি এলিভেটর স্থাপনের ক্ষেত্রে নিরাপত্তা, কর্মদক্ষতা ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করছে।