মাত্র ১৮১৮ টাকার মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজের অফার ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। অফারটি ১৫ মার্চ পর্যন্ত চলবে।
অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুজনের জন্য প্যাকেজটি কিনতে হবে। এ প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকিট, সব ধরনের শুল্ক-করসহ হোটেলে থাকা, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসা ও সাহ্রি অথবা ইফতার সুবিধা থাকবে। নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। নভোএয়ার দেশের শীর্ষ ২৪ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এসব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ প্যাকেজ কিনতে পারবেন।
ভ্রমণপিপাসুরা এ প্যাকেজের আওতায় কক্সবাজারের ১৫টি হোটেলের মধ্যে পছন্দ অনুসারে যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুসারে প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে।
হোটেলগুলোর মধ্যে আছে হোটেল সি প্যালেস, উইনডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টুডে, লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইট, সীগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।
যাত্রীরা নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম স্মাইলস সদস্য হলে প্রতি ভ্রমণে পয়েন্ট পাবেন। নির্দিষ্ট পয়েন্ট অর্জনের মাধ্যমে সৌজন্য টিকিট পাবেন। পাশাপাশি স্মাইলস সদস্যরা বিভিন্ন অংশগ্রহণকারী ব্র্যান্ডের আউটলেট থেকে বিশেষ সুবিধা ও ছাড় পাবেন। নভোএয়ারের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে যেকোনো যাত্রী সহজেই স্মাইলস সদস্য হতে পারবেন।
বর্তমানে নভোএয়ার কক্সবাজার ছাড়াও প্রতিদিন চট্টগ্রাম,সিলেট ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত জানতে কল করুন ১৩৬০৩ বা ভিজিট করুন