দেশের বাজারে আজ দুই দফায় সোনার দাম ভরিতে কমেছে মোট ১২,০১৪ টাকা। সকালে ৬,৫৯০ টাকা এবং বিকেলে ৫,৪২৪ টাকা কমার পর ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি এ ঘোষণা দেয়। গত বৃহস্পতিবার দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকা ছুঁয়েছিল দাম।