
আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই কমেছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল নিম্নমুখী।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫০ কোটি ২০ লাখ টাকার। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৬৩৩ কোটি ৯১ লাখ টাকার। গত মঙ্গলবার লেনদেন হয়েছে ৬৯৩ কোটি ৯৪ লাখ টাকার। অর্থাৎ মঙ্গলবারের পর টানা দুদিন লেনদেন কমেছে।
আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৫ হাজার ১৫৪ দশমিক ৩০ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি কমেছে ২০ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ৩৪ দশমিক ৩৮ পয়েন্ট। আজ এই সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ১ হাজার ৯৮৬ দশমিক ৫৪ পয়েন্ট। সূচকটি কমেছে ৭ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ৯২টি কোম্পানির শেয়ারের। পাশাপাশি দাম কমেছে ২৪৩টির ও অপরিবর্তিত আছে ৫৮টি কোম্পানির শেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজও মূল্যবৃদ্ধির শীর্ষে আছে ডমিনেজ স্টিল।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে ডমিনেজ স্টিল। গতকাল এই শেয়ারের দাম ছিল ২৬ টাকা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৮ টাকা ৬০ পয়সা। আজ দাম বেড়েছে ১০ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। গতকাল এই শেয়ারের দাম ছিল ২০ টাকা ৪০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ২১ টাকা ৯০ পয়সা। দাম বেড়েছে ৭ দশমিক ৩৫ শতাংশ।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে প্রগতি লাইফ। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৫ দশমিক ৭৫ শতাংশ। গতকাল দাম ছিল ২১০ টাকা ৩০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ২২২ টাকা ৪০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে তিতাস গ্যাস। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৪ দশমিক ৪০ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ১৫ টাকা ৯০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ১৬ টাকা ৬০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে ইবনে সিনা। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৪ দশমিক শূন্য ৭ শতাংশ। গতকাল দিন শেষে এই শেয়ারের দাম ছিল ৩৩১ টাকা ১০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৩৪৪ টাকা ৬০ পয়সা।