বাংলাদেশ রেলওয়ের ২ পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার ও গার্ড গ্রেড-২ পদে মৌখিক পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। ৭ জুন থেকে সহকারী স্টেশনমাস্টার এবং ২১ জুন থেকে গার্ড গ্রেড-২ পদের মৌখিক পরীক্ষা শুরু হবে। আজ রোববার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোট ৬২টি গ্রুপে ভাগ করে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

পরীক্ষার তারিখ ও সময়
সহকারী স্টেশনমাস্টার: ৭ থেকে ২১ জুন ২০২৬ (ছুটির দিন ব্যতীত), প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে।
গার্ড গ্রেড-২: ২১ থেকে ২৩ জুন ২০২৬ (ছুটির দিন ব্যতীত), প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে।
পরীক্ষাকেন্দ্র
মহাপরিচালকের কার্যালয় ১৬, আবদুল গণি রোড, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা।

মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র (সত্যায়িত) জমা দিতে হবে
১. সব শিক্ষাগত যোগ্যতার সনদ।
২. জাতীয় পরিচয়পত্র (নিজ, পিতা ও মাতা)।
৩. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব সনদ।
৪. কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদ।
৫. প্রবেশপত্র ও আবেদনপত্রের কপি।
৬. তিন কপি পাসপোর্ট সাইজের ছবি।
* ফলাফলসহ বিস্তারিত দেখুন https://tinyurl.com/yz65zdzj এই ঠিকানায়।