প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেবে আরআরপি ফার্মাসিউটিক্যাল

প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরআরপি ফার্মাসিউটিক্যাল (অ্যানিমেল হেলথ ডিভিশন)। কর্মস্থল ঈশ্বরদী, পাবনা। যোগ্য প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম : প্রধান নির্বাহী কর্মকর্তা

পদসংখ্যা : একটি

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রধান নির্বাহী কর্মকর্তা পদে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM)-এ স্নাতক হতে হবে। সরকারি/বেসরকারি যেকোনো খাতে ঊর্ধ্বতন ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা এবং অনুরূপ প্রতিষ্ঠানে নেতৃত্বদানের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে আদেশ এবং অপারেশন-সম্পর্কিত আইন ও প্রবিধান বিষয়ে ধারণা থাকতে হবে। প্রার্থীকে উন্নয়ন-কৌশল ও নীতি বিষয়, আন্তর্জাতিক পশুচিকিৎসাশিল্প বোঝার সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া করপোরেট এবং অপারেশনাল ম্যানেজমেন্ট, ভেটেরিনারি ভ্যাকসিন ব্যবসায় বিশেষ অভিজ্ঞতা যেমন মান নিয়ন্ত্রণ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর অ্যান্ড ডি) এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস (আর অ্যান্ড এ) বিষয়ে প্রাসঙ্গিক অর্থনৈতিক প্রবণতা, আর্থিক ব্যবস্থাপনা বোঝা ও ডিজিটাল মার্কেটিং বোঝার দক্ষতা থাকতে হবে।

কাজের ধরন

আরআরপি ফার্মাসিউটিক্যাল (অ্যানিমেল হেলথ ডিভিশন)-এর প্রধান নির্বাহী কর্মকর্তাকে উন্নয়ন বা পর্যালোচনা, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ, করপোরেট গভর্নেন্স, নেতৃত্ব এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, অর্থ এবং সরবরাহ চেইন ব্যবস্থাপনা করতে হবে। সেই সঙ্গে প্রার্থীকে করপোরেট ব্যবস্থাপনা এবং প্রশাসন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবস্থাপনা, আইনি ঝুঁকি এবং নিরীক্ষা ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা : আলোচনা সাপেক্ষে

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থী হিসেবে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি উপরিউক্ত শর্তগুলো পূরণ করে, তবে একটি কাভার লেটারসহ জীবনবৃত্তান্ত পাঠান এই ঠিকানায় : hr@rrpgroup.com.bd

ই–মেইলে সাবজেক্টের স্থানে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

বাছাইকৃত স্বল্পসংখ্যক প্রার্থীর সঙ্গে পরে যোগাযোগ করা হবে।

আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই ২০২২