শিল্প মন্ত্রণালয়ের ১৩তম থেকে ২০তম গ্রেডের চার ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩ ও ১০ এপ্রিল ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ (বুধবার) শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লিখিত পরীক্ষার তারিখ: ৩ এপ্রিল ২০২৬, বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
২. কম্পিউটার অপারেটর
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
কেন্দ্র: মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল কলোনি, ঢাকা–১০০০
লিখিত পরীক্ষার তারিখ: ১০ এপ্রিল ২০২৬, বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।
পদের নাম: অফিস সহায়ক
কেন্দ্র: ১. মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল কলোনি, ঢাকা–১০০০
২. মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, আউটার সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা–১০০০
৩. মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আউটার সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা–১০০০
আবেদনকারীরা লিংক ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।