ছবি: এআই/প্রথম আলো
ছবি: এআই/প্রথম আলো

জুডিশিয়াল সার্ভিস কমিশনে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীন অধস্তন আদালতগুলোয় ‘অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর

পরীক্ষার তারিখ: ১৮ এপ্রিল ২০২৬, শনিবার

পরীক্ষার সময়: বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত

পরীক্ষার কেন্দ্রসমূহ

১. সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা-১২১৬

২. সরকারি তিতুমীর কলেজ, বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী, ঢাকা-১২১৩

প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

আবেদনকারী প্রার্থীরা ১২ এপ্রিল ২০২৬ তারিখ থেকে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। যাঁরা আবেদন ফরমে মোবাইল নম্বর উল্লেখ করেননি, তাঁদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে।

*বিস্তারিত দেখুন এখানে