বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।
১. যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট (New START) চুক্তির মেয়াদ শেষ হয় কবে?
ক. ৫ ফেব্রুয়ারি, ২০২৬
খ. ২০ ফেব্রুয়ারি, ২০২৬
গ. ১২ মার্চ, ২০২৬
ঘ. ১৫ মার্চ, ২০২৬
উত্তর : ক. ৫ ফেব্রুয়ারি, ২০২৬
২. বাইদু (Beidou) স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমটি কোন দেশের তৈরি?
ক. ইরান
খ. রাশিয়া
গ. চীন
ঘ. জাপান
উত্তর : গ. চীন
৩. চীনের নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের নাম ‘বাইদু’ (BeiDou) রাখা হয়েছে নিচের কোনটির অনুসারে?
ক. একজন বিজ্ঞানীর নাম
খ. একটি শহরের নাম
গ. সপ্তর্ষি মণ্ডলের চীনা নাম
ঘ. চীনা ড্রাগনের নাম
উত্তর : গ. সপ্তর্ষি মণ্ডলের চীনা নাম
৪. ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের (GNSS) নাম কী?
ক. গ্লোনাস (GLONASS)
খ. জিপিএস (GPS)
গ. কেপলার (Kepler)
ঘ. গ্যালিলিও (Galileo)
উত্তর : ঘ. গ্যালিলিও (Galileo) (GPS যুক্তরাষ্ট্রের তৈরি আর GLONASS রাশিয়ার তৈরি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম।)
৫. পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত কত শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম (U-235) প্রয়োজন হয়?
ক. ৯০% বা তার বেশি
খ. ৬০% - ৭০%
গ. ৭০% - ৮০%
ঘ. ৮০% বা তার বেশি
উত্তর : ক. ৯০% বা তার বেশি
৬. সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে বিশ্বব্যাংক বাংলাদেশকে কোন শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে?
ক. ‘হলুদ’ শ্রেণি
খ. ‘সবুজ’ শ্রেণি
গ. ‘বেগুনি’ শ্রেণি
ঘ. ‘লাল’ শ্রেণি
উত্তর : ঘ. ‘লাল’ শ্রেণি
৭. বাংলাদেশের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (Warrant of Precedence) অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের অবস্থান কততম?
ক. পঞ্চম
খ. তৃতীয়
গ. ষষ্ঠ
ঘ. চতুর্থ
উত্তর : খ. তৃতীয় (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রী এবং তারপর তৃতীয় অবস্থানে রয়েছেন স্পিকার ও প্রধান বিচারপতি।)
৮. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট কতজন নারী প্রার্থী জয়লাভ করেন?
ক. ৫ জন
খ. ৭ জন
গ. ৮ জন
ঘ. ১১ জন
উত্তর : খ. ৭ জন
৯. বাংলাদেশের মূলত কোন জেলায় ‘শবর’ নৃগোষ্ঠীর মানুষ বাস করে?
ক. মৌলভীবাজার
খ. রাঙামাটি
গ. টাঙ্গাইল
ঘ. রাজশাহী
উত্তর : ক. মৌলভীবাজার
১০. পুনরায় চাঁদে মানুষ পাঠানোর ‘আর্টেমিস-২’ মিশনটি কোন মহাকাশ গবেষণা সংস্থার উদ্যোগ?
ক. সিএনএসএ (CNSA)
খ. স্পেসএক্স (SpaceX)
গ. নাসা (NASA)
ঘ. রসকসমস (Roscosmos)
উত্তর : গ. নাসা (NASA)
১১. ২০২৬ সালের ‘সাবিন অ্যাওয়ার্ডস’–জয়ী বাংলাদেশি বিজ্ঞানী—
ক. ড. ফেরদৌসী কাদরী
খ. ড. বিজন কুমার শীল
গ. সেঁজুতি সাহা
ঘ. ড. আতাউল করিম
উত্তর: গ. সেঁজুতি সাহা
১২. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?
ক. বিবিয়ানা গ্যাসক্ষেত্র
খ. বাখরাবাদ গ্যাসক্ষেত্র
গ. তিতাস গ্যাসক্ষেত্র
ঘ. হবিগঞ্জ গ্যাসক্ষেত্র
উত্তর : গ. তিতাস গ্যাসক্ষেত্র
১৩. ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবারকে মাসে কত টাকা করে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে?
ক. ১,০০০ টাকা
খ. ১,৫০০ টাকা
গ. ২,০০০ টাকা
ঘ. ২,৫০০ টাকা
উত্তর : ঘ. ২,৫০০ টাকা (এই প্রকল্পের মূল বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।)
১৪. প্রতিবছর কোন তারিখে ‘আন্তর্জাতিক পানি দিবস’ পালিত হয়?
ক. ২২ এপ্রিল
খ. ২২ মার্চ
গ. ৫ জুন
ঘ. ১৭ মে
উত্তর : খ. ২২ মার্চ
১৫. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর কত নম্বর লক্ষ্যে ‘নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন’ নিশ্চিত করার কথা বলা হয়েছে?
ক. SDG ১০
খ. SDG ১৩
গ. SDG ৬
ঘ. SDG ৯
উত্তর : গ. SDG ৬