বিসিএস ভাইভার আগে যা জানা জরুরি-শেষ পর্ব

মডেল: রবিউল হাসান ও নাহিদা আহমেদ
ছবি: সাবিনা ইয়াসমিন

বিসিএসের ভাইভা পরীক্ষায় যাওয়ার আগে কিছু বিষয় জানা থাকলে ভাইভা দেওয়া আরও সহজ হয়। ভাইভা পরীক্ষার জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য এমন কিছু দিক নিয়ে এ আয়োজন।

  • ১. কথা বলার সময় হাত নাড়াবেন না ও পা ঝাঁকাবেন না। মাথা প্রয়োজন অনুযায়ী মুভ করবেন। চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসতে যাবেন না।

  • ২. যাঁদের হাত কথা বলার সময় ওপরে উঠে যায়, তাঁরা এক হাতের আঙুল দিয়ে অন্য হাতের আঙুল পরস্পর আটকে রাখবেন। এতে আর হাত উঠবে না।

  • ৩. বিসিএস পরীক্ষায় বিজ্ঞপ্তিতে যেসব কাগজপত্র নিয়ে ভাইভায় উপস্থিত হতে বলেছে, তা অবশ্যই আগেই জোগাড় করে ওই দিন নিয়ে যান।

  • ৪.২০০ নম্বরের মধ্যে কত দিতে পারে, তা বলা খুবই কঠিন। এটা বোর্ড ও আপনার পারফরম্যান্সের ওপর নির্ভর করে। ভালো করলে ১৮০–ও দিতে পারে।

  • ৫. ভাইভায় অকৃতকার্য বা কম নম্বর পাওয়ার প্রধান কারণ হলো—বেয়াদবি করা, বেশি জানার ভাব করা, নার্ভাস থাকা, অসতর্ক আচরণ করা, উচ্চারণে আঞ্চলিকতা থাকা, আই কন্ট্রাক্ট না থাকা, ব্যর্থতা স্বীকার না করা, সন্তোষজনক উত্তর কম দেওয়া ইত্যাদি।

এসব বিষয় মাথায় থাকলে ভাইভা নিয়ে বিভ্রান্ত হওয়া বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবার জন্য শুভকামনা।

লেখক: প্রশাসন ক্যাডার (দ্বিতীয় স্থান), ৩৪তম বিসিএস।