সপ্তাহের চাকরির প্রশ্ন-৫০

ডেভিড সা-লাই–আমাদ’স ড্রিম–মৎস্য হেরিটেজ কী

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।

১. AOSIS মূলত কোন দেশগুলোর একটি জোট?
ক. ক্ষুদ্র শিল্পোন্নত দেশ
খ. তেল আমদানিকারক দেশ
গ. ক্ষুদ্র দ্বীপ ও নিচু উপকূলীয় দেশ
ঘ. স্থলবেষ্টিত দেশ (Landlocked Countries)
উত্তর: গ. ক্ষুদ্র দ্বীপ ও নিচু উপকূলীয় দেশ

২. AOSIS-এর পূর্ণরূপ কী?
ক. Alliance of Oceanic States and Island Systems
খ. Alliance of Small Island States
গ. Association of South and Island States
ঘ. Asian Organization of Small Independent States
উত্তর: খ. Alliance of Small Island States

৩. ‘গ্লোবাল কোয়ালিশন টু ডিফিট আইএসআইএস’ জোটের ৯০তম সদস্যরাষ্ট্র হিসেবে যুক্ত হয়েছে—
ক. তুরস্ক
খ. মিসর
গ. তিউনিসিয়া
ঘ. সিরিয়া
উত্তর: ঘ. সিরিয়া

৪. ডেভিড সা–লাই (David Szalay) তাঁর কোন উপন্যাসের জন্য ২০২৫ সালের বুকার পুরস্কার লাভ করেন?
ক. ফ্লেশ (Flesh)
খ. ফ্ল্যাশলাইট (Flashlight)
গ. অল দ্যাট ম্যান ইজ (All That Man Is)
ঘ. দ্য রেস্ট অব আওয়ার লাইভস (The Rest of Our Lives)
উত্তর: ক. ফ্লেশ (Flesh)

৫. সম্প্রতি UNDP প্রকাশিত বার্ষিক সমীক্ষা অনুসারে, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কত শতাংশ মানুষ তীব্র বহুমাত্রিক দারিদ্র্যের শিকার?
ক. ১২%
খ. ১৫%
গ. ১৮%
ঘ. ২২%
উত্তর: গ. ১৮%

৬. সম্প্রতি UNHCR প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু সংকটের কারণে গত এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা—
ক. ১৫ কোটি
খ. ২৫ কোটি
গ. ৩২ কোটি
ঘ. ৩৬ কোটি
উত্তর: খ. ২৫ কোটি

৭. ২০তম জি–২০ শীর্ষ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে কোন শহরে?
ক. কোপেনহেগেন
খ. জোহানসবার্গ
গ. রিও ডি জেনিরো
ঘ. আমস্টারডাম
উত্তর: খ. জোহানসবার্গ

৮. দক্ষিণ আফ্রিকায় কোন সম্প্রদায়ের (community) ওপর কথিত নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র জি-২০ শীর্ষ সম্মেলন ২০২৫ বর্জন করেছে?
ক. জুলু (Zulu)
খ. জোসা (Xhosa)
গ. আফ্রিকানার (Afrikaners)
ঘ. সোথো সোয়ানা (Sotho-Tswana)
উত্তর: গ. আফ্রিকানার (Afrikaners) (দক্ষিণ আফ্রিকায় শেতাঙ্গ আফ্রিকানার সম্প্রদায়—মূলত ডাচ, ফরাসি ও জার্মান অভিবাসীদের বংশধর)

৯. এ পর্যন্ত গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) সংশোধন করা হয়েছে মোট—
ক. ১৭ বার
খ. ১৮ বার
গ. ১৯ বার
ঘ. ২০ বার
উত্তর: গ. ১৯ বার

১০. জুলাই গণ–অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত তথ্যচিত্র—
ক. আমাদ’স ড্রিম
খ. আহাদ’স ড্রিম
গ. দ্য হিরোস আউটসাইড
ঘ. আওয়ার হিরোস
উত্তর: ক. আমাদ’স ড্রিম

১১. কোন স্থলবন্দরে বাংলাদেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে?
ক. বেনাপোল
খ. আখাউড়া
গ. বাংলাবান্ধা
ঘ. বুড়িমারী
উত্তর: গ. বাংলাবান্ধা

১২. সম্প্রতি কোন নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে?
ক. হালদা নদী
খ. আত্রাই নদ
গ. যমুনা নদী
ঘ. কর্ণফুলী নদী
উত্তর: ক. হালদা নদী

১৩. হালদা নদী কোন বিপন্ন প্রায় জলজ প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল হিসেবে পরিচিত?
ক. ঘড়িয়াল
খ. ভাঙ্গন বাটা
গ. ইরাবতী ডলফিন
ঘ. গাঙ্গেয় ডলফিন
উত্তর: ঘ. গাঙ্গেয় ডলফিন

১৪. দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র—
ক. চিলকা হ্রদ
খ. গঙ্গা ও তার উপনদীসমূহ
গ. হালদা নদী
ঘ. হাকালুকি হাওর
উত্তর: গ. হালদা নদী

১৫. ঐতিহাসিক ‘কিন ব্রিজ (Keane Bridge)’ কোন নদীর ওপর স্থাপিত?
ক. সুরমা নদী
খ. কুশিয়ারা নদী
গ. ধলাই নদ
ঘ. খোয়াই নদ
উত্তর: ক. সুরমা নদী