বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল বা রসায়নে বিএসসি
অভিজ্ঞতা: উৎপাদন বা বিপণন কাজে ১৫-২০ বছরের অভিজ্ঞতা এবং তেল শোধনাগার বা রাসায়নিক শিল্পে চাকরির অভিজ্ঞতা।
প্রার্থীকে সিভি, পাসপোর্ট সাইজ ফটো ও সব সনদের কপি ই-মেইলে বা ডাকযোগে পাঠাতে হবে। ডাকযোগে পাঠানোর ঠিকানা: ডেপুটি জেনারেল ম্যানেজার, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড, এয়ারপোর্ট রোড, গুপ্তখাল, চট্টগ্রাম-৪২০৫। ই-মেইল-Srahman.lube@gmail.com
আবেদন পাঠানোর শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০২১।