সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন ১,৪৯,০০০ টাকা

বি-আর পাওয়ারজেন লিমিটেড একটি সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে বি-আর পাওয়ারজেন লিমিটেড।

পদের বিবরণ

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ/এমকম। পেশাদার ডিগ্রি (এসিএ/এসিএমএ) অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

ফলাফল: সিজিপিএ–৫.০ স্কেলে কমপক্ষে ৩.৫ এবং ৪.০ স্কেলে কমপক্ষে ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ বছর উচ্চপদস্থ পদে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

অন্যান্য প্রয়োজনীয়তা

বয়সসীমা: ১৫ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

দক্ষতা: সরকারি বিধিবিধান (পিপিএ, পিপিআর), ট্যাক্স/ভ্যাট আইন ও করপোরেট গভর্ন্যান্স সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। ইংরেজি ও বাংলায় সাবলীল যোগাযোগ দক্ষতা প্রয়োজন।

বেতন ও সুযোগ-সুবিধা: মূল বেতন: ১,৪৯,০০০ টাকা।

অন্যান্য: মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা (২০ শতাংশ), গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স ও মেডিকেল সুবিধা।

যানবাহন: সার্বক্ষণিক জ্বালানি, ড্রাইভারসহ গাড়ি সুবিধা।

আবেদনপ্রক্রিয়া

১. আবেদনকারীকে নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন করতে হবে। ফরমটি পাওয়া যাবে কোম্পানির ওয়েবসাইটে: www.brpowergen.gov.bd। ২. আবেদনের সঙ্গে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে। ৩. সরকারি/আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (এওসি) জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদনের হার্ড কপি পৌঁছানোর শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৬ (অফিস চলাকালের মধ্যে)।

আবেদন পাঠানোর ঠিকানা: কোম্পানি সচিব, বি-আর পাওয়ারজেন লি. (বিআরপিএল), আইইবি ভবন (৯ম তলা), ৮/এ রমনা, ঢাকা।