পিএসসিতে নন-ক্যাডারে সরাসরি নিয়োগ, পদ ৪৪

নন-ক্যাডার পদে সরাসরি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তৃতীয় থেকে ষষ্ঠ গ্রেডে মোট ৪৪টি পদে নিয়োগ প্রদান করা হবে। ১২ মার্চ ২০২৬ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

চাকরির বিবরণ

তৃতীয় গ্রেডের পদসমূহ:

১. পদের নাম: অধ্যাপক (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ।

পদসংখ্যা: ১

বেতন–স্কেল

৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

চতুর্থ গ্রেডের পদসমূহ:

২. পদের নাম: ঊর্ধ্বতন নৌ-প্রশিক্ষক

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম।

পদসংখ্যা: ১

বেতন-স্কেল

৫০,০০০-৭১,২০০ টাকা।

পঞ্চম গ্রেডের পদসমূহ:

৩. পদের নাম: সহযোগী অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ।

পদসংখ্যা: ২

৪. পদের নাম: সহযোগী অধ্যাপক (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ।

পদসংখ্যা: ২

৫. পদের নাম: সিনিয়র কনসালটেন্ট

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল।

বিষয় ও পদসংখ্যা: মেডিসিন (১), ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন/আইসিইউ এইচডিইউ (১), পেডিয়াট্রিকস (১), ইএনটি (১), কার্ডিওলজি অ্যান্ড সিসিইউ (১), চক্ষু (১), গ্যাস্ট্রোএন্টারোলজি (১), নিউরোলজি (১), নিওনাটোলজি অ্যান্ড এন, আইসিইউ (১), অনকোলজি (১), চর্ম ও যৌন (১) এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং (১)।

বেতন-স্কেল

৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

ষষ্ঠ গ্রেডের পদসমূহ:

১৭. পদের নাম: জুনিয়র কনসালটেন্ট

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল।

বিষয় ও পদসংখ্যা: নেফ্রোলজি ও ডায়ালাইসিস (২), চক্ষু (২), ইউরোলজি (১), এন্ড্রোক্রাইনোলজি (১), গ্যাস্ট্রোএন্টারোলজি (১), নিউরোলজি (১), নিওনাটোলজি অ্যান্ড এনআইসিইউ (১), রেসপিরেটরি মেডিসিন (১), শিশু সার্জারি (১), ক্যাজুয়ালটি ইমার্জেন্সি (১), হেপাটোলজি (১), অনকোলজি (১), রেডিওলজি অ্যান্ড ইমেজিং (১), প্যালিয়েটিভ কেয়ার (১) এবং পেডিয়াট্রিকস নিউরোলজি অ্যান্ড অটিজম (১)।

১৮. পদের নাম: উপপরিচালক (অর্থ ও প্রশাসন)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়।

পদসংখ্যা: ১

১৯. পদের নাম: সহকারী অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ।

পদসংখ্যা: ২

২০. পদের নাম: চিফ ইনস্ট্রাক্টর

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর।

পদসংখ্যা: ২

২১. পদের নাম: তড়িৎ প্রশিক্ষক

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম।

পদসংখ্যা: ১

বেতন-স্কেল

৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

আবেদনের নিয়ম

প্রার্থীদের টেলিটক অথবা পিএসসির ওয়েবসাইট –এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র বিপিএসসি ফরম-5A পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

আবেদন ফি

২০০ টাকা।

**অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২ মার্চ ২০২৬, দুপুর ১২.০০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৯ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬.০০টা।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়