
ঢাকা বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নবম গ্রেডে সচিব পদে একজন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ২০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
পদের নাম: সচিব (সেকশন অফিসার সমমান)
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে এসএসসি/ এইচএসসি/ সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/ জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫ অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.০০–সহ স্নাতকোত্তর পাস হতে হবে। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য যোগ্যতার (যদি থাকে) সনদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (৯ম গ্রেড)
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
যেভাবে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট এবং সব সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ সেট দরখাস্ত পাঠাতে হবে।
আবেদনের শেষ সময় : ২০ জুলাই, ২০২৩।