
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চেয়ারপারসন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: চেয়ারপারসন
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি, বাজার সম্পর্কিত বিষয় বা জনপ্রশাসন বিষয় বা অনুরূপ যেকোনো বিষয় বা আইন পেশায় কিংবা সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আইন পেশায় কিংবা সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আইনবিষয়ক কর্মকাণ্ডে অথবা সরকারের বিবেচনায় কমিশনের জন্য প্রয়োজনীয় অন্য কোনো বিষয়ে বাস্তব জ্ঞানসহ ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: এসএসসি/সমমান পরীক্ষার সনদের ভিত্তিতে ৩১ জুলাই তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৬২ বছর হতে হবে।
বেতন ও ভাতা: চেয়ারপারসন পদমর্যাদা, বেতন, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা এবং চাকরির শর্ত প্রতিযোগিতা আইন, ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (চেয়ারপারসন ও সদস্য) নিয়োগ বিধিমালা, ২০১৫ অনুসারে নির্ধারিত হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নাম, স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা, যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়।
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২২।