বেসরকারি সংস্থায় চাকরি, বেতন সোয়া দুই লাখ

মডেল: নুসরাত ও সিফাত
ছবি: খালেদ সরকার

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিডেট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ন্যাশনাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: ন্যাশনাল কনসালট্যান্ট (সিস্টেম ডেভেলপার ফর বিডিআরআইএস)
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রেজিস্ট্রেশন ও সার্ভিস সফটওয়্যারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটাবেজ, সলিড ডিজাইন প্রিন্সিপাল, স্কিম ডিজাইন, নোএসকিউএল, এসকিউএল, পোস্টগ্রেএসকিউএল, এমএসএসকিউএল সার্ভার, ওরাকল, মঙ্গোডিবিতে ব্যাপক জানাশোনা থাকতে হবে। সার্ভার, ডেটাবেজ, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ডেটা প্রাইভেসি নিয়ে জানাশোনা থাকতে হবে।

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ২,২৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কাভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি jobs.un@e-zonebd.com—এ ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৬ মে ২০২৩।