বেসরকারি সংস্থা ব্র্যাক (BRAC) নিজেদের হেড অফিসের জন্য জনবল নিয়োগ দেবে। পদের নাম: সিনিয়র অফিসার, প্রকিউরমেন্ট (Senior Officer, Procurement)। এ পদে কেউ চাকরি পেলে কর্মস্থল হবে হেড অফিস, ঢাকা। ১২ এপ্রিল আবেদন শুরু হয়েছে। কেউ ব্র্যাকে এ পদে চাকরি করতে চাইলে ২২ এপ্রিল, ২০২৬–এর মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের যোগ্যতা—
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। তবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (SCM) ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা: প্রকিউরমেন্ট বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা:
ব্র্যাকের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থী আকর্ষণীয় বেতন ছাড়াও উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ার, ওয়েলনেস সেন্টার সুবিধাসহ নানা সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য জানতে এখান ক্লিক করুন।